নরওয়েতে রোদ ছড়াবে প্রতিফলিত সূর্যোলোক

শীতকালে অন্ধকারের হাত থেকে বাঁচতে পাহাড়ের উপরে আয়না লাগানোর প্রকল্প হাতে নিয়েছে নরওয়ের একটি শহর কর্তৃপক্ষ, যাতে জুকান শহরের ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়। সেপ্টেম্বর থেকে মার্চ—এই সাত মাস পাহাড়ের আড়ালে থাকায় সূর্যের আলো থেকে বঞ্চিত থাকে নরওয়ের ছোট্ট শহর জুকান। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশঅ্যাবল জানিয়েছে, শীতকালে এই অন্ধকারের হাত থেকে বাঁচতে পাশের পাহাড়ের উপরে বড় বড় আয়না লাগানোর প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ, যাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে শহরটিতে এসে পড়ে।
প্রকল্পের একেকটি আয়নার আয়তন ৩২৮ বর্গফুট। একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাহায্যে এগুলো পরিচালনা করা হবে। সৌরশক্তিচালিত সেন্সর সূর্যের আলো অনুসরণ করে আয়নাগুলো সেই অনুযায়ী ঘুরিয়ে দেবে,
যাতে সর্বোচ্চ আলো প্রতিফলিত হয়। পুরো প্রকল্পের বাজেট প্রায় আট লাখ ৩৫ হাজার ডলার। সেপ্টেম্বর থেকে চালু করা হবে এ প্রকল্প। আর প্রকল্প চালু হলে, প্রায় দুই হাজার ফুট আকারের বৃত্তাকারে আলো পড়বে জুকান শহরে। সূত্র : বিডিনিউজ

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি