নরসিংদী জেলা সমিতি ইউএসএর নতুন কমিটি : রঞ্জিত সভাপতি, তুহিন সাধারণ সম্পাদক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক-এর ২০২১-২০২২ মেয়াদের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি রঞ্জিত কে সাহা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম তুহিন। গত ২৫ নভেম্বর জ্যামাইকার সেলিম বিরিয়ানি ও কাবাব রেষ্টুরেন্টে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেন। এ সময়ে নির্বাচন কমিশনের সদস্য জাকির খান ও ইকবাল কবির সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচলানার লক্ষে কার্যকরী কমিটি তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির সদস্যগণ মনোয়নপত্র ক্রয় ও জমা প্রদান করেন। তবে শেষ পর্যন্ত একটি অভিন্ন প্যানেল চুড়ান্তভাবে প্রার্থিতা বহাল রাখে। এর ফলে প্রত্যক্ষ ভোটদান ব্যতীত সর্বসম্মতভাবে ২০২১-২০২২ মেয়াদের জন্য নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।

হৃদ্যতা, একতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে যথাযথ প্রক্রিয়ায় এমন একটি কার্যকরী কমিটি উপহার দেয়ায় নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্কের প্রাক্তন ও নব-নির্বাচিত কমিটি এবং সাধারণ সদস্যগণ নির্বাচন কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন কার্যকরী কমিটি সংগঠনের মাধ্যমে কমিউনিটির সেবা ও সংহতিপূর্ণ কার্যক্রম আরও বেগমান করার প্রত্যয় ব্যক্ত করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030