নরসিংদী জেলা সমিতি ইউএসএর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের ২০২১-২২ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ গত রোববার ২৭শে ডিসেম্বর জামাইকা ষ্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার নাজমুল এইচ খান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার জাকির খান, বিদায়ী সভাপতি আহসান হাবিব, নব নির্বাচিত সভাপতি রঞ্জিত কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক সভাপতি জাহিদুল হক খান অরুন ভাইয়ের বড় ভাই ডা. হাকীমুল হক খান ও সাবেক সভাপতি আজহারুল ইসহাক খোকার মেজ ভাই এডভোকেট নজরুল ইসলাম শওকত ও করোনা আক্রান্ত সাবেক সাধারণ সম্পাদক শামীম গফুর সহ সকল নরসিংদীবাসী ও কমিউনিটির সবার জন্য দোয়া পরিচালনা করেন সাবেক সভাপতি জাহিদুল হক খান অরুন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা সমিতির প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেন। প্রধান অতিথি নির্বাচিত কার্য কমিটির প্রত্যেক সদস্যদের মধ্যে সনদ পত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বৃন্দ, প্রধান অতিথি ডা. নাজমুল এইচ খান, সাবেক সভাপতি আহসান হাবিব ও নব নির্বাচিত সভাপতি রঞ্জিত কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন।
নব নির্বাচিত সভাপতি রঞ্জিত সাহা তার বক্তব্যে তাদেরকে নির্বাচিত করার জন্য নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের সকল সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও ভবিষ্যতে সকলের সহযোগিতায় সমিতিকে কমিউনিটিতে একটি অন্যতম প্রধান সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা ও সকল নরসিংদীবাসি সহ কমিউনিটির কল্যাণে ও যে কোন প্রয়োজনে নিজেদের সেবা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রধান অতিথি নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান ও ভবিষতে সবাইকে নিয়ে একসাথে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন সমিতিকে ঐকবদ্ধভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন এবং শিগগির ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে করোনা আক্রান্তদের সব জন্য দোআ মাহফিলের আয়োজন করবেন বলে ঘোষণা দেন।
নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের ২০২১-২২ সালের নির্বাচন নিরপেক্ষ ও সংবিধান অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালনা ও নরসিংদী জেলা সমিতিতে অসামান্য অবদনা রাখার জন্য অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মাহবুব হোসেন ও নির্বাচন কমিশনার জাকির খান কে ক্রেস্ট প্রধানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি এই সম্মাননা তাদের হাতে তুলে দেন।
পান্ডামিকের জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত সদস্যের উপস্থিতিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অভিষিক্তরা হলেন: সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তুহিন, সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন-অর- রশিদ, সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান মুকুল, সহ সভাপতি ইসমাইল হোসেন, সহ সভাপতি সন্তোষ সাহা, সহ সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রাশিদুল কবির সজল, মহিলা সম্পাদিকা তহুরা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন মিয়া, কার্যকরী কমিটির সদস্য আহসান হাবিব, জাহিদুল হক খান অরুন ও ফিরোজ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সভাপতি আহসান হাবিব।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030