Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নরসিংদী জেলা সমিতি, ইউএসএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: August 3, 2012 | 11:46 AM

হাকিকুল   ইসলাম খোকন, বাপ্‌স নিউজ, নিউইয়র্ক  : গত ২৮ জুলাই শনিবার  স্থানীয় টক অব দ্যা টাউন রেষ্টুরেন্টে নরসিংদী জেলা সমিতির সাধারণ সভা ও  ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী  জেলা সমিতির আহবায়ক মোহাম্মদ হোসেন খান, বছরের সমস্ত কার্যক্রমের বিবরণ পাঠ  করেন নরসিংদী জেলা সমিতির সদস্য সচিব মোঃ জাহাঙ্গির মোল্লা সানী। বছরের  সার্বিক আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন। সাধারণ সভার পর মোঃ হোসেনের পরিচালনায় ও সিনিয়র সদস্য আবু সাইদ পন্ডিতের  সহযোগীতায় নরসিংদী জেলার ৬টি উপজেলার (নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর,  মনোহরদী, পলাশ ও বেলাব) প্রবাসীদের উপস্থিতিতে প্রথমবারের মত প্রবাসে  ২০১২-২০১৪ সালের নতুন কার্যকরি কমিটি ঘোষনা করা হয়। সকলে করতালির মাধ্যমে  নতুন কার্যকরি কমিটিকে বরন করে নেয়।উল্লেখ্য নতুন কার্যকরি কমিটির প্রথম  সভায় নরসিংদী জেলা সমিতির উদ্যোগে ৯ সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড  গঠিত হবে। সাধারণ সভায় নরসিংদী জেলাবাসী সকলের অনুরোধে বিদায়ী আহবায়ক মোঃ  হোসোন খান নতুন গঠিত ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে সম্মত  হয়েছেন। নরসিংদী জেলা সমিতির নতুন কার্যকরি কমিটির সভাপতি ঃমোঃ কুতুবউদ্দিন,সিনিয়র  সহ সভাপতিঃআজহারুল ইসহাক খোকা,সহ সভাপতি ঃএহসানুল হক, জাহিদুল হক খান অরুন,  আবুল হোসেন, সাধারণ সম্পাদক ঃ জাহাঙ্গীর মোললা সানি, যুগ্ম সাধারণ সম্পাদক  ঃ জসিম উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক ঃ শাহীন সিকদার, কোষাধ্যক্ষ ঃ  মোঃ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ঃ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক ঃ  আহসান হাবিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঃ বিএম মাসুদ, দপ্তর সম্পাদক ঃ  এহসানুল হক বাবুল, সমাজ কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, মহিলা বিষয়ক  সম্পাদিকা ঃ আয়েশা খানম, কার্যকরী সদস্য ঃ বেলাল হোসেন, মাহবুব হোসেন,  আনোয়ার হোসেন বাদল, সাইফুল্লাহ আল ভূইয়া সুমন, নিরঞ্জন বনিক নিরু, আনোয়ার  হোসেন, শামীম গফুর, ফকিহ আবু আইশ, মোঃ তারিন শিকদার, মোশাররফ হোসেন আঙ্গুর,  সাইফুল ইসলাম ভূইয়া, তাহমিনা নুপুর।

পরিশেষে   বিদায়ী আহবায়ক মোঃ হোসেন খান প্রবাসী নরসিংদী জেলারবাসী এবং সকল প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের ধন্যবাদ জানিয়ে  সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ