Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নর্থ আমেরিকা আওয়ামী লীগ শোকাবহ ২১শে আগষ্ট পালন করলো

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: August 23, 2012 | 7:21 PM

নিউইয়র্ক : নর্থ আমেরিকা আওয়ামী লীগ শোকাবহ ও যথাযোগ্য মর্যাদায় ২১শে আগষ্ট দিবসটি পালন করলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ডঃ প্রদীপ রঞ্জন কর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ কায়কোবাদ খান ও ইঞ্জিনিয়ার মিজানুল হাসান। সভায় উপস্থিতি ও বক্তব্য রাখেন ফারুক হোসাইন, রতন বড়–য়া, লুৎফুর কবীর, হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, আব্দুল লতিফ বিশ্বাস, অবিনাশ আচার্য্য, টি মোল্লা, আলী আক্কাস, মোঃ গিয়াস উদ্দিন খান, কামাল উদ্দিন, আতাউর রহমান তালুকদার কামাল, আশরাফ মাসুম, একে চৌধুরী, এম.এ রব, খলিলুর রহমান খোকন, শওকত আকবর রিচি সহ আরো অনেকে।

বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের হত্যা করে দলকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে একে একে ১৩টি গ্রেনেড হামলা চালানো হয়েছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে। তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের ইন্দন ছাড়া এ ধরনের ভয়াবহ ও বিভৎস হত্যাযজ্ঞ পরিচালনা সম্ভব নয় বলে বক্তারা মনে করেন। আজও অনেক নেতা কর্মীরা শরীরে গ্রেনেডের স্প্রীন্টার নিয়ে যন্ত্রনাদায়ক অবস্থায় জীবন অতিবাহিত করছে।
বক্তারা আরো বলেন প্রকাশ্য দিবালোকে এই হত্যাযজ্ঞ পরিচালনা করে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হলো। জননেত্রী শেখ হাসিনা ভয়াবহ ঐ মামলায় মৃত্যুজাল ছিন্ন করে অল্পের জন্য প্রানে বেঁচে গিয়েছিলেন। ২১ আগষ্টের এই বিভৎস হত্যাযজ্ঞ যারা পরিচালনা করলো- সেই সকল মদদ দাতা ও ঘাতকদের দ্রুততার সাথে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV