নর্থ আমেরিকা নটরডেম কলেজ অ্যালামনাই পুনর্মিলনী ফিলাডেলফিয়ায় ২৯ আগস্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ নটরডেম অ্যালামনাই নর্থ আমেরিকা পুনর্মিলনী অনুষ্ঠান কমিটির প্রথম বৈঠক গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ফিলাডেলফিয়ার শারন হিল এ অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতি ড. ইবরুল চৌধুরী।
সঞ্চালনায় ছিলেন কমিটির সমন্বয়কারী নাইমুর রহমান। বৈঠকে আসন্ন ২৯শে আগস্ট পেনসিলভানিয়ার রাজ্যের ফিলাডেলফিয়াতে হতে যাওয়া (বিএনডিএএনএ) পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দর ও স্বার্থক করার জন্য বিস্তারিত আলোচনা, মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও বৈঠকে কমিটির সবার দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেয়া হয়। উত্তর আমেরিকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদেরকে একটি ছাতার নীচে জড়ো করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠিত এই প্রথম বৈঠকে নিউ মেস্কিকো থেকে অংশ গ্রহন করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী রীপন সাহা, টেক্সাস থেকে সদস্য সচিব আনোয়ার আজিম, কানাডা থেকে সমন্বয়কারী ডা. জাকি আজম শিকদার।
এছাড়াও নিউইয়র্ক, নিউজার্সি, দেলোয়ার স্টেট থেকে উপস্থিত ছিলেন রুমন প্রধান, ড. তাবাসসুমুল হক, ইফতেখার আহমেদ, সাইদ হক রানা। বৈঠকে সার্বিক সহযোগিতা করেন ফারুক সলিমুল্লাহ এবং মিসেস নিপা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests