Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: February 24, 2011 | 9:40 AM

নিউইয়র্ক: গত ২০ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে প্রবাসের অন্যতম বৃহত্তম সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১১ মহা সমারোহে উদ্যাপন করা হয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন মহান একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১১ এর বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রবাসের বিশিষ্ট শিক্ষাবিদ ও পিপল এন টেক এর স্বত্ত্বাধিকারী আবু হানিফ।

 

হানিফ একুশের তাৎপর্য আলোকপাত করতে গিয়ে বলেন- একুশ মানেই বাঙালীর অহংকার বাঙালীর চেহনা। এই অহংকার আর চেতনার মাধ্যমেই আমাদের স্বাধীনতা অর্জন। তাই একুশের রক্তধারা প্রতিটি বাঙালীর শিরা উপশিরায় বহমান। তিনি বলেন- একুশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের মাঝে বিকশিত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এ দায়িত্ব থেকে পিছপা হলে আমাদের ভবিষৎ অন্ধকারে নিপতিত হবে। তিনি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের এ আয়োজনের জন্য গর্ববোধ করেন এবং আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেনর সম্মানিত সভাপতি বিশিষ্ট সংগঠক জনাব হাসানুজ্জামান হাসান, একুশ উদ্যাপন কমিটির আহ্বায়ক মোস্তাকুর রহমান রিজভী প্রধান কোর্ডিনেটর শফিকুল ইসলাম ডাবলু, কোর্ডিনেটর কামাল পাশা, যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান খান তনু ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন মিয়া। নিউইয়র্কের প্রানকেন্দ্র জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের অনুষ্ঠিত সম্মিলিত মহান একুশের অনুষ্ঠানে তিল ধরনের ঠায় ছিলো না। নর্থ বেঙ্গলের ১৬টি জেলার শীর্ষ স্থানীয়রা ছাড়াও নিউইয়র্কের গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্ধ্যা থেকে মধ্যরাত পযন্ত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের সংহতি প্রকাশ করেন। এখানে উল্লেখ্য, প্রচুর সংখ্যক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গভীর রাত অবধি একুশের অনুষ্ঠান উপভোগ করেন।স্বাগতিক সংগঠনের নেতৃস্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইন্কের সভাপতি মোশারফ হোসেন খান চৌধুরী, স্বদেশ ফোরামের অবিনাশ চন্দ আচার্য্য, রংপুর জেলা এসোসিয়েশনের ডাঃ নাফিজুল ইসলাম পিপুল, নীলফামারী জেলা এসোসিয়েশনের সভাপতি খতিব সরকার, গাইবান্ধা সোসাইটির সভাপতি মোঃ মোস্তাকুর রহমান রিজভী, সহ-সভাপতি শাজাহান সরকার, সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রধান সবুজ, পাবনা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল পাশা, বৃহত্তর খুলনা সোসাইটির প্রধান উপদেষ্ঠা ডঃ মাসুদুর রহমান।

 

 

জয়পুরহাট জেলা সমন্বয়কারী তোজাম্মেল হক তোজা, রংপুর জেলা সমন্বয়কারী, এবিএম আলতামাস বাবলু, দিনাজপুর জেলা সমন্বয়কারী, শাহানা বেগম রিনা, বসুন্ধরা প্লট মালিক সমিতির জনাব জাহাঙ্গীর হাওলাদার, পঞ্চগড় জেলা সমন্বয়কারী আশরাফুজ্জামান আশরাফ, পঞ্চগড় ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি আবদুল মতিন, নীলফামারী জেলা, সমন্বয়কারী মনসুরা বেগম বিউটি, বার্ড পাবলিকেশনের কর্নধার এবিএম সালেহ উদ্দিন, সিরাগঞ্জ জেলা সমন্বয়কারী আনোয়ারুল হক লেবু, লালমনিরহাট জেলা সমন্বয়কারী মাহাবুব হোসেন, বগুড়া জেলা সমন্বয়কারী আফজাল হোসেন কালু, ঠাকুরগাঁও জেলা সমন্বয়কারী আবু হেলেন, রাজশাহী জেলা সমন্বয়কারী খালিদ বিন মোস্তাক, উল্লাপাড়া সোসাইটির ইঞ্জিয়ার আবু জাফার এবং ইষ্ট ওয়েষ্ট টিউটোরিয়ালের পরিচালক মোশাররফ হোসেন।এছাড়াও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যেগে মহান একুশ উপলক্ষ্যে একটি স্মরণিকা “ফাগুন” প্রকাশিত হয়। স্বরনিকাটি সম্পাদনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের। এই স্মরনিকাটি পাঠকের নিকট বিশেষ আলোড়ন সৃষ্টি করে।এছাড়াও নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত “চলতি শতাব্দিতে একুশের প্রভাব এবং আমাদের ভাবনা” শীর্ষক এক আলোচনা সভায় নিউইয়র্কের বিশিষ্ট বুদ্ধিজীবিদের সমন্বয়ে একটি শক্তিশালী প্যানেল অংশ নেয়।

এ পর্বের সঞ্চালক ছিলেন- বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবী নাসির খান পল। জনাব পলের প্রানোজ্জল উপস্থাপনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট মঞ্জুর আহমেদ, দীর্ঘদিন প্রবাস জীবনে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণকারী বাংলাদেশ রেডিওর সাবেক জনপ্রিয় কণ্ঠ, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, বিশিষ্ট বুদ্ধিজীবি সাবেক ছাত্রনেতা সাংবাদিক, কলামিষ্ঠ সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ডঃ ওয়াজেদ এ খান, বাংলাদেশে ৩০ বছর সাংবাদিক পেশায় জড়িত,  ১৯টি কাব্যগ্রন্থের সফল লেখক ও সাপ্তাহিক আজকালের ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ মুসা, একসময় বাংলাদেশের সারা জাগানো সাংবাদিক হিসেবে আশাতীত সাফল্য লাভকারী সাপ্তাহিক হলিডের যুক্তরাষ্ট্রে প্রতিনিধি ও মানবাধীকার কর্মী মঈনুদ্দিন নাসের, সাবলীল বাংলা ভাষায় অসাধারণ বক্তৃতায় পারদর্শী সাহসী সাংবাদিক মাহমুদ খান তাসের এবং অনুষ্ঠানের প্রধান অতিথি পিপল এন টেকের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু হানিফ।

 

 

এখানে উল্লেখ্য, পলের উপস্থানায় একুশের আলোচনা অনুষ্ঠানে হলভর্তি দর্শকগণ পিন পতন নিস্তবদ্ধতায় প্যানেনিষ্ঠদের বক্তব্য অত্যন্ত আগ্রহ সহকারে শোনেন। এরকম অসাধারণ আলোচনার জন্যে দর্শক স্রোতারা নর্থ বেঙ্গল ফাউন্ডেশনকে অভিনন্দন জানায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV