Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নাঈমা খান জাতিসংঘের ‘শুভেচ্ছা দূত’ মনোনীত হওয়ায় বাংলাদেশ সোসাইটির অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: October 27, 2018 | 6:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : মানসম্মত শিক্ষার প্রসার ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করার স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি নাঈমা খান জাতিসংঘের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়োগ প্রাপ্তিতে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে নাঈমা খানকে অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে ‘খানস টিউটোরিয়াল’ এর চেয়ারপার্সন নাঈমা খানকে অভিনন্দন জানান। বাংলাদেশ সোসাইটির জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ কর্তৃক প্রেরিত অভিনন্দন বার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের নামকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে নাঈমা খানকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি তার এই প্রাপ্তিতে শুধু ব্যাক্তি নাঈমা খান সম্মানিত হন নি সম্মানিত হয়েছে পুরো বাংলাদেশ। আশা করি আগামী দিনেও শিক্ষা ক্ষেত্রে তার অবদান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কংগ্রেস অব মিডিয়ার নির্বাহী পরিচালনা পর্ষদের কো-চেয়ার আমিন ক্রুজ ১৫ অক্টোবর নাঈমা খানের নিয়োগপত্রে সই করেন। এর তিনদিন পর ১৯ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে নাঈমা খানকে নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইউএস সিনেটর বব বেমেন্ডেজ (নিউজার্সি), কংগ্রেসম্যান আদ্র্রিয়ানো এসপাইলেট এবং নিউইয়র্ক সুপ্রিম কোর্টের জজ কারমেন ভেরাজকুয়েজ।
নিউইয়র্কের ‘খানস টিউটোরিয়াল’ এর চেয়ারপার্সন নাঈমা আগামী ৩ বছর মর্যাদা সম্পন্ন শিক্ষা প্রসারের নানা কর্মসূচি নিয়ে জাতিসংঘের দূত হিসেবে বিভিন্ন দেশে সভা-সিম্পোজিয়াম করবেন।
জাতিসংঘের এসডিজি অর্জনের ১৭টি বিষয়ের মধ্যে চতুর্থতম হচ্ছে শিক্ষা।
নাঈমা খান তার এ বিশেষ সম্মানের জন্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। স্কুলগামী সন্তানদের উচ্চশিক্ষায় নিষ্ঠার সাথে দিক-নির্দেশনা দেওয়ার জন্য সকল অভিভাবকের আস্থা তৈরি হওয়ার প্রেক্ষিতে এমন একটি ‘বিরল দায়িত্ব’ পেয়েছেন বলে মনে করেন নাঈমা খান। এর মাধ্যমে প্রকান্তরে বাংলাদেশের মুখই উজ্জ্বল হবে বলেও প্রতিক্রিয়ায় জানান তিনি।
নিউইয়র্কে স্বল্প আয়ের বাংলাদেশিসহ অভিবাসী সমাজের সন্তানদের সেরা হাই স্কুল ও খ্যাতনামা ভার্সিটিতে ভর্তির উপযোগী কোর্স দেওয়ার মধ্য দিয়ে গত দুই দশকে সুনাম অর্জন করেছে ‘খানস টিউটোরিয়াল’। এর প্রতিষ্ঠাতা ছিলেন নাঈমা খানের প্রয়াত স্বামী ড. মনসুর খান, যাকে একুশে পদক (শিক্ষা) দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির ১১টি শাখা চালু রয়েছে নিউইয়র্ক সিটিতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV