নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত এর নাটক ‘সিরাজউদ্দৌলা’ কোলকাতায় মঞ্চস্থ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত ঐতিহাসিক নাটক ‘বাংলার নবাব সিরাজউদ্দৌলা’কোলকাতায় মঞ্চস্থ হয়েছে। গত ২৩ জানুয়ারী কোলকাতার দমদম নেতাজি মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।কোলকাতার ব্লাইন্ড থিয়েটার প্রোডাকশন নিবেদিত, শ্যামবাজার অন্যদেশ থিয়েটার এর সহযোগিতায় দৃষ্টিহীন পরিচালক: সুভাষ দে পরিচালিত এ নাটকে অভিনয়ে অংশ নেন: সুভাষ দে, রবিশঙ্কর প্রসাদ ভার্মা, জনার্দান চৌধুরী, রাজনন্দ মিশ্র, আজাদ আলী মহলদার, নিপো মন্ডল, চন্দন দে, দিলীপ সরদার, সমীরণ দাস, সুমিতা হালদার, সরস্বতী হালদার এবং রিংকু বর্মন।
দৃষ্টিহীন পরিচালক সুভাষ দে বলেন, নাটক মানেই মানুষের জীবন। ব্রিটিশ শাসনামলে ১৭৯৫ সালে রুশ পরিচালক হেরেসিম লেবেডেফ কোলকাতায় আধুনিক মঞ্চরীতিতে একটি বাংলা নাটক মঞ্চস্থ করেন পরীক্ষামূলকভাবে।১৮৫৯ সালে এই কোলকাতায় প্রথম যে পূর্নাঙ্গ বাংলা নাটকটি মঞ্চস্থ হয় সেটি নাট্যকার মধুসুদন দত্তের “শর্মিষ্ঠা”।এরপর ১৮৬১ সালে ঢাকায় প্রথম মঞ্চস্থ হয় পূর্নাঙ্গ বাংলা নাটক দীনবন্ধু মিত্রের “নীল দর্পন”। ১৮৭৬ সালে অভিনয় নিয়ন্ত্রন আইন বলবৎ করে ব্রিটিশ সরকার। নীল-দর্পন মঞ্চায়নের ২২ বছর পর ১৮৯৮ সালে বাংলার নাট্যমঞ্চে আসে “নবাব সিরাজউদ্দৌলা”।নবাব সিরাজউদ্দৌলা একটি জনপ্রিয় ঐতিহাসিক নাটক। এ নাটকটি মঞ্চায়নের জন্য ৪০/৫০ জনের একটি বড় নাট্যগোষ্ঠী দরকার।কর্মব্যস্ত জীবনে এতবড় নাট্যদল পরিচালনা করা একবারেই অসম্ভব। এরপরও এটা একটি পোশাকী নাটক।৪০/৫০ জনের অভিনয়ে বিশাল কম্পোজিশনে সর্বত্র ব্যাপক পরিচিত এই জনপ্রিয় নাটকটিকে মাত্র ৮ জন শিল্পীর মাধ্যমে পুরো গল্পটাকে প্রায় ২ ঘন্টাব্যাপী যে মঞ্চায়ন সম্ভব এই সাহসটি দেখালেন নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত।আমি তার সাহসী উদ্যোগকে অভিনন্দন জানাই। আশা করছি খুব শীঘ্রই নাটকটি পশ্চিম-বঙ্গের বিভিন্ন স্থানে মঞ্চস্থ হবে। নাটকটি মঞ্চায়নে আগ্রহীদেরকে কোলকাতায় সুভাষ দে-র সঙ্গে ৯৮৫১৮৭৯৮৪৭ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests