Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নানক-আজমকে আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের কৃতজ্ঞতা সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: January 1, 2020 | 8:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘দু:সময়ের পরীক্ষিত নেতা, যুব-জনতার নয়নমনি’ জাহাঙ্গির কবির নানককে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং মির্জা আজমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ-সমাবেশ হলো নিউইয়র্কে। যুক্তরাষ্ট্র যুবলীগের ব্যানারে ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এ সমাবেশ হয় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। এ সময় জয়-বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে গোটা পরিবেশ মুখরিত ছিল। এক পর্যায়ে সকলে পরস্পরকে মিস্টিমুখ করেন। ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন জাহাঙ্গির কবির নানক ও মির্জা আজম। নানক বলেন, ‘যে প্রত্যয়ে আমাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়া হয়েছে, তা বাস্তবায়নে নি;স্বার্থভাবে কাজ করবো। সেই কাজের মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় উপনীত হবে।’

আজম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে প্রকারান্তরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তৃণমূলের কর্মীদেরকেই সম্মানিত করেছেন। এ দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেজন্যে প্রবাসীদের আন্তরিক সহায়তা চাচ্ছি।’ তারা উভয়ে প্রবাসে মুজিব আদর্শে উজ্জীবিতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্যে সকলের দোয়া চেয়েছেন।

যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সকলেই গভীর কৃতজ্ঞতা জানান শেখ হাসিনার প্রতি। সংগঠনের জন্যে নিবেদিতপ্রাণ কর্মী-সংগঠকরা সবসময়েই শেখ হাসিনা কর্তৃক মূল্যায়িত হন বলে তারা মন্তব্য করেন। ‘এজন্যেই মুজিব আদর্শে উজ্জীবিতরা দেশ ও প্রবাসে ঐক্যবদ্ধ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করছেন’-উল্লেখ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির প্রচার সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য হাজী এনাম, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শরিফ কামরুল হীরা, মুক্তিযোদ্ধা মিজান চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ-সভাপতি মন্জরু চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের য্গ্মু-আহবায়ক রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরি, হেলিম উদ্দীন, সদস্য জামাল বক্স, মনির উদ্দীন, শাহীন কামালী, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, পেনসিলভেনিয়া ষ্টেট যুবলীগের সভাপতি আলীম উদ্দীন, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সহ সভাপতি অলি চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সরকার, হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরি, নিউইয়র্ক মহানগর যুবলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV