Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নারায়নগঞ্জে নিহত মুসল্লীদের পরিবারের মাঝে একমাসের খাদ্য সামগগ্রী বিতরণ সাদাকাহ ফাউন্ডেশন ইউএস’র

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: September 24, 2020 | 4:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নারায়নগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে নিহত মুসল্লীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। গত ২১ সেপ্টেম্বর সোমবার সকালে নারায়নগঞ্জ তল্লা বড় জামে মসজিদ মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাদাকাহ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ও ইসলামি মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাদিকুর রহমান আযহারী। এসময়ে তল্লা বড় জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক ও মাদ্রাসায় নুরে মাদিনা কেরাতুল কোরআন’র মুহতামিম মাওলানা শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময়ে সাদিকুর রহমান আযহারী বলেন, ঘটনার পরপরই সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ’র সদর দপ্তর আমেরিকার নিউইয়র্ক থেকে সংস্থার প্রধান নির্বাহীর পরামর্শে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাদাকাহ’র বাংলাদেশ প্রতিনিধিরা। একই সাথে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জানাযা, দাফনসহ প্রাথমিক সহযোগিতার জন্য তাৎক্ষনিক কাজ শুরু করে মার্কিন সাহায্য সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন।
এরপর থেকে প্রায়ই ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের নিয়মিত খোজ খবর রাখার পাশাপাশি নিহতদের রেখে যাওয়া সন্তানদের পড়াশুনার খোজ খবরও নিচ্ছেন সংস্থাটির কর্মকর্তারা।
দুর্দশাগ্রস্ত এ পরিবারগুলোর পাশে কাজ করে করে যাওয়ার অংশ হিসেবেই আবারো সোমবার সকালে খুব সমস্যগ্রস্ত ১৫ টি পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল এক বস্তা চাল, একবস্তা আলু, ডাল, তেল, নুডুলস, বিস্কিট ও মুড়ি’র প্যাকেট। যা একেকটি পরিবারের একমাসের জন্য পর্যাপ্ত বলে জানিয়েছে খাদ্য সহায়তা নিতে আসা ব্যক্তিরা।
নিহত নাদিম’র এর সন্তান নাফিস সাংবাদিকদের বলেন, আমার আব্বাই ছিল পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি। নামাজ পড়তে গিয়ে আব্বা আল্লাহ’র কাছে চলে গেছেন। এ অবস্থায় আমাদের পরিবারের বেহাল দশা। তবে সাদাকাহ ফাউন্ডেশন ঘটনার পরের দিন থেকে আমাদের খোজ খবর নিচ্ছে ও সাহায্য করে আসছে। আবারো তারা চাল ডাল আলুসহ অনেক খাদ্য সামগ্রী দিলেন আজ। যা আমাদের জন্য প্রায় দেড় মাসের খাবারের বন্দোবস্ত হল। এজন্য সাদাকাহ ফাউন্ডেশনের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও দোয়া রইল বলে জানালেন নিহত সাব্বির জুবায়েরের স্ত্রী পারুল বিবি। নিহত মুসল্লী আব্দুল আজিজের ছেলে সাইদ বলেন, কিভাবে আল্লাহ যে এই বিপদে ফেলেছেন তিনিই জানেন, আবার তিনিই সাদাকাহ ফাউন্ডেশনের মত সংস্থার মাধ্যমে আমাদের জন্য সাহায্য সহযোগিতা দিচ্ছেন, সবাই আল্লাহর খেলা। এজন্য আল্লাহর প্রতি কৃজ্ঞতা ও সাদাকাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করি সব সময়।
বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে, তল্লা বড় জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক বলেন, সূদুর আমেরিকার সাহায্য সংস্থাটি বাংলাদেশের নারায়নগঞ্জের নিহত মুসল্লিদের পরিবারের জন্য যে ভাবে ভাবছে সেটা সত্যিই আমাদের জন্য অনেক শিক্ষনীয়। সাদাকাহ ফাউন্ডেশনের এধরনের কার্যক্রম দেখে সমাজের বিত্তশালী ব্যক্তি ও অন্যান্য সংস্থা এগিয়ে এলে নিহত মুসল্লীদের পরিবারগুলো বাঁচার একটি অবলম্বন পাবে।
মাদ্রাসায় নুরে মাদিনা কেরাতুল কোরআন’র মুহতামিম মাওলানা শামীম বলেন, নিহত মুসল্লীদের এতিম সন্তানদের জন্য সাদাকাহ ফাউন্ডেশনের এ কার্যক্রম সামনের দিনগুলোতে আরো অব্যাহত রাখার তৌফিক দিক। সংস্থাটি যেন আরো মানবিক সেবা নিয়ে এগিয়ে চলতে পারে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বাংলাদেশের নারায়নগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময়ে বিস্ফোরণে প্রায় ৪০ জন মুসল্লী দগ্ধ হন, এর মধ্যে ৩৪ জন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যার মধ্যে মসজিদের ইমাম আবদুল মালেকসহ (৬০) ও মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮)ও মারা যান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV