Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নারীদের আকৃষ্ট করতে টি-শার্টই যথেষ্ট…

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: July 8, 2013 | 7:38 AM

ডেস্ক: সামনের অংশে বড় হাতের কালো ‘টি’ অক্ষর লেখা সাধারণ একটি সাদা টি-শার্টই নারীদের দৃষ্টিকে ফেরাতে পারে পুরুষদের দিকে। নতুন এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে। নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, টি অক্ষরটি নারীদের মনে এক ধরনের মোহাচ্ছন্ন আবেশ সৃষ্টি করে। এ ধরনের টি-শার্ট সাধারণভাবে পুরুষের বুক ও কোমরের গঠনে একটি বাহ্যিক ও ইতিবাচক পরিবর্তন আনে। পুরুষত্বের বৈশিষ্ট্য প্রগাঢ়ভাবে ফুটে ওঠে ও দৈহিক গঠন আরও পুরুষালি ও আকর্ষণীয় মনে হয়। এ খবর দিয়েচে বার্তা সংস্থা এএনআই। ৩০ জন নারীর ওপর গবেষণাটি পরিচালিত হয়। বিভিন্ন শারীরিক গঠনের বেশ কিছু পুরুষের ছবি দেখানো হয় ওই নারীদের। তাদের পরণে ছিল খুব সাধারণ একটি সাদা টি-শার্ট। এরপর গবেষণায় অংশ নেয়া নারীদের বলা হয়, আকর্ষণীয়তা, স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার বিচারে ওই পুরুষদের নম্বর দিতে। এরপর সামনের অংশে সোজা ও উল্টো করে ‘টি’ লেখা টি-শার্ট পরিহিত পুরুষদের ছবি দেখানো হয় তাদের ও আগের মতোই নম্বর দিতে বলা হয়। ফলাফলে দেখা গেলো, সোজাভাবে লেখা টি অক্ষরসহ টি-শার্ট পরা পুরুষ নারীদের ১০ শতাংশ বেশি আকৃষ্ট করেছে। অন্যদিকে, উল্টো টি’র ফলাফলও হলো উল্টো। কারণ, এতে পুরুষদের পেটের দিকটা বেশি মোটা ও সার্বিক দৈহিক গঠন কিছুটা অনাকর্ষণীয় মনে হয়। শুধু তাই নয়। গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে, ‘টি’ যতো মোটা অক্ষরে লেখা, পুরুষকেও ততোটা বেশি আকর্ষণীয় মনে হয়। তবে এতে পুরুষের বুদ্ধিমত্তার দিক থেকে কোন পরিবর্তন পরিলক্ষিত হয়নি।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV