Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

‘নারীদের গাড়ি চালনায় ডিম্বাশয়ের ঝুঁকি বাড়ে’

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: October 14, 2013 | 6:41 PM

ডেস্ক: সৌদি আরবের রক্ষণশীল এক ইসলামি চিন্তাবিদ বলেছেন, নারীরা গাড়ি চালনার মাধ্যমে ডিম্বাশয়ের ক্ষতি করছেন এবং সন্তান ধারণের ক্ষমতাকে ঝুঁকির মুখে ফেলছেন। নারীদের গাড়ি চালানোর পক্ষে আন্দোলনকারীদের যুক্তির জবাবে তিনি এ যুক্তি তুলে ধরেছেন বলে রয়টার্স জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আগামী ২৬শে অক্টোবর এক বিক্ষোভ সমাবেশের আহবানে অনলাইনে বেশ জোরেশোরে প্রচারণা চলছে। এ প্রচারণায় প্রখ্যাত বেশ কয়েকজন নারী অধিকার কর্মীও সমর্থন দিয়েছেন। রোববার এ প্রচারাভিযানের ওয়েবসাইটটিকে সৌ্যদি আরবে ব্লক করে দেয়া হয়েছে। গত শুক্রবার একটি ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ সালে বিন সাদ আল লোহাইদান বলেছেন যেসব নারী গাড়ি চালানোর নিষেধাজ্ঞা উপেক্ষা করতে চাইছেন তাদের উচিত মন, আবেগ-অনুভূতির ঊর্ধ্বে উঠে প্রকৃত কারণগুলো বিবেচনা করা। শেখ সালে বিন সাদ আল লোহাইদান হচ্ছেন সৌদি আরবের অন্যতম শীর্ষ ইসলামিক সংগঠন সিনিয়র কাউন্সিল অব স্কলার্সের একজন সদস্য। তিনি  গাল্ফ সাইকোলজিস্টদের একটি সংগঠনেও আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে সৌদি সমাজে নারীদের গাড়ি চালনার ব্যাপারে পুরুষদের কট্টরপন্থি মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেছেন, একান্ত প্রয়োজন ছাড়া নারীরা যদি গাড়ি চালান তাহলে সেটা তাদের ওপর নেতিবাচক মানসিক প্রভাব ফেলতে পারে। মানসিক চিকিৎসা বিজ্ঞানের সমীক্ষাতে দেখা গেছে এর ফলে ডিম্বাশয় প্রভাবিত হয় এবং নিতম্বের মধ্যকার অস্থিকাঠামো উপরের দিকে উঠে আসে। এ কারণেই যেসব নারী নিয়মিত গাড়ি চালান তাদের সন্তান ধারণের ক্ষেত্রে নানা জটিলতায় ভুগতে দেখি। তার যুক্তির পক্ষে তিনি অবশ্য সুনির্দিষ্ট কোন সমীক্ষার কথা তুলে ধরতে পারেননি। নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা কোন আইনের বলে কার্যকর করা হয়নি। তবে সৌদি আরবে কেবল পুরুষদেরকেই গাড়ি চালানোর ক্ষেত্রে অনুমতি দেয়া হয়ে থাকে। নারীরা লাইসেন্স ছাড়া গাড়ি চালালে তাদের জরিমানার বিধান রয়েছে। তবে এ অপরাধের জন্য তাদেরকে আটক এবং বিচারের সস্মুখীন করার নজিরও সৌদি আরবে রয়েছে।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ