নারীরা যে কারণে পরপুরুষে আসক্ত হয়
পুরুষরা তাদের নারী বন্ধু কিংবা স্ত্রীদের সাথে ছলনা করে পরনারীতে আসক্ত হয়ে পড়েন এটা পুরনো খবর। নারীরাও কিন্তু এদিক দিয়ে পিছিয়ে নেই। তারাও বিভিন্ন কারণে পুরুষদের সাথে প্রতারণা করে থাকেন। সম্প্রতি এক জরিপে এমনটাই জানা গেছে।
নারীরা যে কারণে পরপুরুষে আসক্ত হয় তা এখানে তুলে ধরা হলো:
এক. নারীরা যখন বুঝতে পারে তাদের স্বামী বা ছেলে বন্ধু গুণের যথাযথ প্রসংশা করছে না অথবা তাকে অবহেলা করছেন তখন তারা পুরুষদের সাথে প্রতারণা করে থাকে।
দুই. একজন নারী যখন বুঝতে পারে সে একজন স্ত্রী হিসেবে নয় বরং ঘরের দেখাশুনাকারী কিংবা অর্থ সরবরাহকারী হিসেবেই তাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে তখন সে তার সঙ্গীর সাথে প্রতারণা করে।
তিন. যেসব নারীর স্বামী বা প্রেমিক তাদের কাছ থেকে দীর্ঘ সময় ধরে দূরে থাকে সেসব নারীরা তদের শূন্যতা পূরণে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িত হয়ে পড়েন।
চার. সঙ্গীর কাছ থেকে যথাযথ ভালোবাসা পাচ্ছে না অনুভব করলেও নারীরা অন্যত্র সম্পর্ক স্থাপন করে থাকে।
পাঁচ. পুরুষ সঙ্গীরা নারীদের যথেষ্ট সময় না দিলে চাহিদা পূরণে তারা অন্যের সাথে রোমান্টিক সম্পর্ক স্থাপনে উৎসাহিত হয়। বিরক্ত কিংবা একাকী বোধ করলেও তারা এটি করতে পারে।
ছয়. নারী যখন মনে করে তার সঙ্গী তাদের মধ্যকার আবেগীয় সম্পর্ক যেমন স্পর্শ, উপহার বিনিময়, যেকোনো ধরনের অর্থপূর্ণ যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে না তখন সে অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে।
সাত. কম বয়সে যৌন নিপীড়নের স্বীকার হয়েছেন এমন নারীদের মধ্যে পুরুষসঙ্গীদের সঙ্গে প্রতারণা করার প্রবণতা বেশি হয়।বাংলাদেশ প্রতিদিন
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার