‘নারীর উপযুক্ত বয়স হলো ৩০ বছর’ : নারীদের প্রতি আকর্ষণের নতুন নতুন তথ্য প্রকাশ ট্রাম্পের
নারীদের প্রতি ডনাল্ড ট্রাম্পের যৌন লালসার নতুন নতুন সব তথ্য প্রকাশ পাচ্ছে। গত শুক্রবার ২০০৫ সালের একটি অডিও-ভিডিও প্রকাশের পর তাকে নিয়ে ও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে তীব্র আলোচনা। ঝড় চলছে রাজনীতিতে। এরই মধ্যে আরও কিছু অডিও প্রকাশ হয়েছে শনিবার। তাতে তিনি নিজের মেয়ে ইভানকার শরীরের স্পর্শকাতর অঙ্গ ও তার আকৃতি নিয়ে কথা বলতে দ্বিধা করেন নি। বলেছেন, ইভানকা খুব সুন্দরী। আবেশ সৃষ্টি করতে পারে। তিনি রেডিও জকি হাওয়ার্ড স্টার্নকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন। কিন্তু তাতে তার নারীর প্রতি আকর্ষণের আরও কিছু তথ্য বেরিয়ে এসেছে। এতে একজন নারীর সঙ্গ কোন বয়সের পর ছেড়ে দেয়া উচিত তা নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, যুবতীদের সঙ্গে ডেটিং করা উচিত। ২০০২ সালে ধারণ করা ওই অনুষ্ঠানে তিনি বলেছেন, নারীদের পারফেক্ট বয়স হলো ৩০ বছর।
এ সময় একজন সহ-উপস্থাপক কথার ফোঁড়ন কাটেন। বলেন, যতক্ষণ পর্যন্ত ওই নারীর বয়স ৩৫ বছর না হয়।
জবাবে ট্রাম্প বলেন, ৩৫ বছর বয়স কি? এটাকে বলা হয় ছেড়ে দেয়ার সময়।
২০০৬ সালে স্টার্ন আরেকটি অনুষ্ঠানে ট্রাম্পকে জিজ্ঞেস করেন, আপনি কি মনে করেন এখন ২৪ বছর বয়সীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে পারবেন?
জবাবে ট্রাম্প বলেন, ওহ, অবশ্যই।
আপনি কি এটা করবেন?
ট্রাম্পের জবাব, আমার এতে কোন সমস্যা নেই।
এ সময় ট্রাম্পের কাছে স্টার্ন জানতে চান, তার কাছে কি কোন বয়সসীমা আছে কিনা।
ট্রাম্প বলেন, না। আমার কোনো বয়স নেই। আমি বলতে চাই আমার কাছে কোনো বয়সসীমা নেই। আমি কংগ্রেসম্যান ফোলি হতে চাই না। তিনি ১২ বছর বয়সীদের সঙ্গে এসব করেছেন আপনি জানেন।
উল্লেখ্য, মার্ক ফোলি সমকামিতার অভিযোগে অভিযুক্ত। ২০০৬ সালের সেপ্টেম্বরে এ কেলেঙ্কারির কথা প্রকাশিত হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি টিনেজ ছেলেদের সঙ্গে সমকামিতায় লিপ্ত হন। এ অভিযোগে কংগ্রেস থেকে তিনি পদত্যাগে বাধ্য হন।মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ