Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি মডেল-বস্টনের ফ্রেমিংহাম স্টেট কলেজ প্রতিনিধি দলের সাথে আলাপকালে ড.মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: April 26, 2011 | 10:24 PM

শারকে চামান খান: “নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি মডেল। বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সফল বাস্তবায়ন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশের জন্য এক ধনাত্মক ভাবমূর্তি তৈরি করেছে” বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন।

 

বাংলাদেশের সরকার ও রাজনীতিতে শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এর প্রভাব তৃণমূল পর্যায়েও বিস্তার লাভ করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলে শিশুদের তুলনায় কন্যা শিশুদের উচ্চ হারে নিবন্ধনের বিষয়টি এ প্রসঙ্গে তিনি উলেখ করেন। তিনি গতকাল সকালে স্থায়ী মিশনের সভাকক্ষে বস্টনের ফ্রেমিংহাম স্টেট কলেজের একটি প্রতিনিধি দলের সাথে আলাপকালে একথা বলেন। ফ্রেমিংহাম স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ক্রিস্টিনা পংগ্রাটস (Krisztina Pongratz-Chardes) এবং ক্যারেন ড্রফেল (Karen Druffel) এর নেতৃত্বে কলেজের ১৭ জন শিক্ষার্থী জাতিসংঘ এবং জাতিসংঘে বাংলাদেশের কর্মকান্ড সম্পর্কে জানতে বাংলাদেশ স্থায়ী মিশনে আসেন। জাতিসংঘের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করে ড. মোমেন তাদের সামনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকান্ড ও অর্জন তুলে ধরেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশের সাফল্য, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভূত সমস্যার ইস্যুতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ কিংবা জাতিসংঘের বিভিন্ন কমিটির নির্বাচনে
বাংলাদেশের জয়লাভের বিস্তারিত বিবরণ শুনে প্রতিনিধি দল বাংলাদেশ সম্পর্কে একটি পরিস্কার ধারণা লাভ করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থার প্রকাশ ঘটেছে জাতিসংঘের বিভিন্ন কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে বাংলাদেশের জয়লাভের মাধ্যমে। উলেখ্য, জাতিসংঘের ৩৫টি বিভিন্ন কমিটি/কমিশন/বডিতে বর্তমানে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে।

 

এরপর স্থায়ী প্রতিনিধি প্রশ্নোত্তর পর্বে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ নামের অর্থ ও এর অভ্যুদয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে, ভাষা আন্দোলনের পথ পেরিয়ে কিভাবে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ এর অভ্যুদয় ঘটেছে সেসম্পর্কে স্থায়ী প্রতিনিধি তাদের বিস্তারিত জানান। ধনী দেশগুলোর কারণে উদ্ভূত জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের শিকার স্বল্পোন্নত দেশগুলির দুরবস্থা বর্ণনাকালে তিনি এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন হওয়ার আহবান জানান।ড. মোমেনের সাথে এসময় মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV