Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

“নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার এবং এর সফল বাস্তবায়ন, জাতিসংঘে বাংলাদেশের ধনাত্মক ভাবমূর্তি তৈরি করেছে: ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: November 19, 2010 | 1:26 AM

 শারকে চামান খান: “নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার এবং বিভিন্ন ক্ষেত্রে এর সফল বাস্তবায়ন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশের জন্য এক ধনাত্মক ভাবমূর্তি তৈরি করেছে। এরই প্রকাশ ঘটেছে জাতিসংঘের বিভিন্ন কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে বাংলাদেশের জয়লাভের মাধ্যমে”, বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন।

 

 

   তিনি গতকাল সকালে স্থায়ী মিশনের সভাকক্ষে বস্টনের ফ্রেমিংহাম স্টেট কলেজের একটি প্রতিনিধি দলের সাথে আলাপকালে একথা বলেন। ফ্রেমিংহাম স্টেট কলেজের তথ্য প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবসা প্রশাসন এবং মনোবিজ্ঞান বিভাগের চেয়ার পার্সনত্রয়ের নেতৃত্বে কলেজের ১৬ জন শিক্ষার্থী জাতিসংঘ এবং জাতিসংঘে বাংলাদেশের কর্মকান্ড সম্পর্কে জানতে বাংলাদেশ স্থায়ী মিশনে আসেন। জাতিসংঘের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করে ড. মোমেন তাদের সামনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকান্ড ও অর্জন তুলে ধরেন।

  জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশের সাফল্য, জলবায়ু পরিবর্তনের  কারণে উদ্ভূত সমস্যার ইস্যুতে বাংলাদেশের সক্রিয়

 

 

   অংশগ্রহণ কিংবা জাতিসংঘের বিভিন্ন কমিটির নির্বাচনে বাংলাদেশের জয়লাভের বিস্তারিত বিবরণ শুনে প্রতিনিধি দল বাংলাদেশ সম্পর্কে একটি পরিস্কার ধারণা লাভ করেন। এরপর স্থায়ী প্রতিনিধি প্রশ্নোত্তর পর্বে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ড. মোমেনের সাথে এসময় ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, জাতিসংঘ সনদের মূল ধারাগুলোর সাথে এ্যাকাডেমিকদের সম্পৃক্ত করতে আজ জাতিসংঘে একই সময়ে মহাসচিব বান কি মুন উদ্বোধন করেন ‘United Nations Academic Impact’ কর্মসূচি।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ