Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নারীর মন জয় করতে গিটার!

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: June 10, 2013 | 5:08 PM

                                           নারী আসলে কী পছন্দ করে? এই অতিজটিল প্রশ্নের উত্তর অনুসন্ধানে তরুণদের নিরন্তর প্রচেষ্টা যুগ যুগ ধরে। নতুন এক গবেষণায় বলা হচ্ছে, নারীর মন জয় করতে হলে গিটারকে আঁকড়ে ধরতে হবে। কারণ, নারীর সামনে নিজেকে আকর্ষণীয়ভবে উপস্থাপনের জন্য এই বাদ্যযন্ত্র বিশেষ সহায়ক হয়। ফ্রান্সের ব্রতজঁ-সুদ বিশ্ববিদ্যালয় ও প্যারিস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় অংশগ্রহণকারী এক তরুণ ১৮ থেকে ২২ বছর বয়সী ৩০০ জন তরুণীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন এবং ফোন নম্বর জানতে চান। তিনি প্রথম দফায় খালি হাতে, দ্বিতীয় দফায় ব্যায়ামের উপকরণের ব্যাগ এবং শেষে গিটার হাতে করে ওই তরুণীদের সামনে হাজির হন। তরুণের এ অভিযানে তৃতীয় দফায় সাফল্যের হারই সবচেয়ে বেশি। এদিকে, ইসরায়েলে ভিন্ন এক গবেষণায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০০ তরুণীকে বন্ধুত্বের আহ্বান (ফ্রেন্ড রিকোয়েস্ট) জানানো হয়। অর্ধেক রিকোয়েস্টে ব্যবহার করা হয় গিটারসহ তরুণের ছবি। এসব রিকোয়েস্টের ২৮ শতাংশই সফল হয়েছে। কিন্তু গিটারবিহীন ফ্রেন্ড রিকোয়েস্টে সাফল্যের হার মাত্র ২ থেকে ৩ শতাংশ। এ ছাড়া, ভারতীয় তরুণীদের সঙ্গে আলাপ করে গিটারবাদক ব্যক্তিদের প্রতি তাঁদের বিশেষ অনুরাগের কথা জানা যায়। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ