নারী অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সহায়তা চাইলেন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মালালা
এনা, নিউ ইয়র্ক : বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী পাকিস্তানি ষোড়শী মালালা ইউসুফজাই নারী অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা চাইলেন। বাংলাদেশের নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়নের প্রশংসাও করলেন অসম সাহসী এই কিশোরী। ১৩ই জুলাই শনিবার নিউ ইয়র্কে পাকিস্তানি মিশনে মালালার সম্মানে দেয়া ইফতার মাহফিলে নারী অধিকারের ব্যাপারে সচেতন বিশ্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর শাল পরে এসেছিলেন মালালা এবং পাকিস্তানের নারী মুক্তির ক্ষেত্রে বেনজীরের প্রশংসাও করেছেন অকুণ্ঠ চিত্রে। ইফতার মাহফিলে জাতিসংঘের সদস্য দেশসমূহের রাষ্ট্রদূত ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একেএ মোমেনের পরিচয় জানার পরই তার কাছে আসেন মালালা। শুভেচ্ছা বিনিময়ের পরই তিনি আকুতি প্রকাশ করে বলেন, জঙ্গিরা বই আর কলমকেই বেশি ভয় পায়। তাই বাংলাদেশে নারী শিক্ষার যে ব্যাপক কার্যক্রম চলছে তাকে বিশ্বের পিছিয়ে পড়া অংশ তথা পাকিস্তানেও বিস্তৃত করতে বাংলাদেশকে আরও জোরদার ভূমিকা রাখতে হবে। মালালা পুনরায় উল্লেখ করেন, তালেবান জঙ্গিরা আমাকে মেরে সবকিছু স্তব্ধ করে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি। দুর্বলতা, ভয় আর আশা ভঙ্গের দিন শেষ। শক্তি আর সাহস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বই আর কলম বদলে দিতে পারে এ পৃথিবীকে। এ সময় ড. মোমেন তাকে বিশেষভাবে অভিনন্দন জানান আগের দিন জাতিসংঘে তার প্রদত্ত ভাষণের জন্য। ড. মোমেনকে এ সময় জানানো হয় যে, মালালা ফাউন্ডেশনের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হচ্ছে এবং তা দিয়ে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। এ সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও মালালা ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠার আগ্রহ ব্যক্ত করেন ড. মোমেন। মালালা ইউসুফজাইয়ের সঙ্গে সাক্ষাৎ এবং তাকে অভিবাদন জানাতে শ’ শ’ পাকিস্তানি মহিলা অপেক্ষায় ছিলেন পাকিস্তান মিশনের বাইরে। সে এক অভাবনীয় দৃশ্য। নিজ দেশের তরুণীকে শ্রদ্ধা জানাতে পেরে অনেকে আবেগাপ্লুত।সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি