নাসার টেলিস্কোপে ধরা পড়েছে ঈশ্বরের হাত!

নাসার নিউক্লিয়ার স্পেকট্রোস্কোপিক টেলিস্কোপ সারি বা NuSTAR -এর ক্ষমতার ঝলক দেখল দুনিয়া। একটি মৃত তারার মধ্যকার শক্তির ছবি প্রকাশ করল। হাতের মতো দেখতে ‘হ্যান্ড অফ গড’ -নামের সেই ছবি এখন মাতাচ্ছে পৃথিবী।
নাসার উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, মহাশূন্যে ভাসমান কনাগুলো কাছের চৌম্বকিয় ক্ষেত্রের সঙ্গে প্রতিক্রিয়া করে একটা এক্সরে দ্যুতি তৈরি করেছে, যা অনেকটা হাতের মতো দেখতে। ছবিতে পালসার সাদা উজ্জ্বল অংশটির কাছে অবস্থিত হলেও তা ছবিতে দেখা যাচ্ছে না।
২০১২ সালের ১৩ জুন মহাকাশে NuSTAR কে ছাড়া হয়। উদ্দেশ্য ছিল এর মাধ্যমে ব্রহ্মাণ্ডের উচ্চশক্তিসম্পন্ন এক্স রশ্মি দর্শন। আমাদের ছায়াপথ মিলকিওয়ে ও অনান্য ছায়াপথে মধ্যে এটি ব্ল্যাক হোল, মৃত বা বিস্ফোরিত তারা এবং অনান্য জ্যোতিষ্কের ওপর নজর রাখে NuSTAR।
‘হ্যান্ড অফ গড’ আসলে একটি ১৭,০০০ আলোক বর্ষ দূরের একটি নীহারিকা যেটি একটি মৃত ও ঘূর্ণায়মান তারা PSR B1509, সংক্ষেপে B1509 দ্বারা সৃষ্ট।
মৃত তারাটির অবিশিষ্ট অংশের মধ্যে নিউক্লিয়ার এক্সপ্লোসান তৈরি হওয়ার ফলে তৈরি হয়েছিল তীব্র আলোকময় সুপারনোভা। তারাটি প্রকৃতপক্ষে একটি পালসারে পরিণত হয়েছিল। ১৯ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই পালসারটি প্রতি সেকেন্ডে সাতবার করে নিজের অক্ষের চারদিকে তীব্র গতিতে ঘুরছিল। এই সময় পালসারটি থেকে প্রচুর আলো, রশ্মি নির্গত হচ্ছিল। তার সঙ্গেই এমন কিছু পদার্থ বা কণা নির্গত হচ্ছিল যা একটি তারার মৃত্যুর সময় নির্গত হয়।
এই কণাগুলি নিজেদের মধ্যে একটি চৌম্বকক্ষেত্রে সংঘর্ষে লিপ্ত ছিল। তার ফলে প্রচুর আলোকজ্বল এক্স রশ্মি তৈরি হয়। এর ফলে এক্স রশ্মির দ্বারা নির্মিত মেঘ তৈরি করে। যেটিকে দেখতে হাতের মত। এই হাতের ছবিই উঠে এসেছে NuSTAR-এর ক্যামেরায়। এই ছবি কোনও অপটিক্যাল ইলিউশন কী না সে ব্যাপারেও সন্দিহান নন বিজ্ঞানীরা। সূত্র: জিনিউজ/কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!