Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নাসার বাজেট অনুমোদন

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: October 1, 2010 | 2:11 AM

এএফপি: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (কংগ্রেস) দেশের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ২০১১ সালের বাজেট অনুমোদন করেছে। বুধবার গভীর রাতে পরিষদে ৩০৪-১১৪ ভোটে বাজেটটি পাস হয়। প্রতিনিধি পরিষদ এবং সিনেটের মধ্যে সমঝোতার মাধ্যমে বিলটি স্বাক্ষরের জন্য এখন প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদনের পর নাসা ২০১৩ সাল নাগাদ ৬ হাজার কোটি ডলার ব্যয় বরাদ্দ পাবে। ওই অর্থ মহাকাশে বাণিজ্যিক ফ্লাইটের উন্নয়ন এবং একটি অতিরিক্ত খেয়াযান তৈরির কাজে ব্যয় করা হবে। কক্ষপথে নভোচারী এবং অন্যান্য সরঞ্জাম পাঠাতে বেসরকারি খাতে বাণিজ্যিক খেয়াযান উৎক্ষেপক উন্নয়নের কাজে নাসা সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এবং মঙ্গল গ্রহের গ্রহাণুতে নভোচারীদের গুরুত্বপূর্ণ মিশনে পাঠাতে একটি নতুন মজবুত লঞ্চার বা উৎক্ষেপক তৈরির কাজেও হাত দেওয়া হবে।
নতুন ওই উৎক্ষেপক নির্মাণের জন্য ৭০০ কোটি ডলার বরাদ্দ স্থির করা হয়েছে। ২০১৬ সালে এটি ব্যবহার করা যাবে। আগামী নভেম্বর এবং ফেব্রুয়ারিতে দুটি মিশন শেষে বর্তমান মহাকাশ খেয়াযান বাতিলের চিন্তাভাবনা চলছে। এরপর নতুন উৎক্ষেপণ যান তৈরির আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র তার মহাকাশ মিশনে যাওয়া-আসার কাজে রাশিয়ার ‘সয়ুজ’ মহাকাশযান ব্যবহার করবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV