Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নাসা’র হাবল মহাকাশযানের টেলিস্কোপ প্লুটোর নতুন চাঁদ আবিষ্কার

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: July 18, 2012 | 12:06 PM

মার্কিন মহাশূন্য সংস্থা নাসা’র হাবল মহাকাশযানের টেলিস্কোপ প্লুটোর একটি নতুন চাঁদ আবিষ্কার করেছে। এই আবিষ্কারের ফলে ২০০৯ সালে গ্রহের তালিকা থেকে বাদ পড়া প্লুটোর বিবর্তন ও গঠন পদ্ধতি সম্পর্কে তথ্য জানা সহজ হবে বলে মনে করা হচ্ছে। এ বছরের জুন ও জুলাইয়ে হাবলের ‘ওয়াইড ফিল্ড ক্যামেরা-তিন’-এর ধারণকৃত নবম সেটের ছবিগুলোয় শনাক্ত করা হয়েছে প্লুটোর এই চাঁদ বা উপগ্রহ। এটি প্লুটোর পঞ্চম উপগ্রহ। এই চাঁদটির গঠন অস্বাভাবিক এবং এর আকার ১০ থেকে ২৫ কিলোমিটার হবে বলে মনে করা হচ্ছে। পি-ফাইভ নামের এ উপগ্রহ শত শত কোটি বছর আগে  বরফময় কোনো বিশাল বস্তু ও প্লুটোর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্লুটোর সবচেয়ে বড় চাঁদ আবিষ্কৃত হয়েছিল ১৯৭৮ সালে।  হাবল টেলিস্কোপ এ গ্রহের অন্য তিনটি চাঁদ শনাক্ত করেছিল ২০০৬ ও ২০১১ সালে। এ উপগ্রহগুলোর নাম নিক্স, হাইড্রা ও পি-ফোর।  প্লুটো গ্রহটি ১৯৩০ সালে আবিষ্কৃত হয়েছিল। মার্কিন বিজ্ঞানী ক্লাইড টমবাগ এটি আবিষ্কার করেন। আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে বিবেচিত হয়ে এলেও ২০০৯ সালে একে গ্রহের তালিকা থেকে বাদ দেয়া হয়।বিবিসি/আমার দেশ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV