Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নাসিরনগরে হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ, সহমর্মিতা জানালেন ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদি, হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ ১১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: November 28, 2016 | 9:27 AM

নিউইয়র্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কের ম্যানহাটনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের সামনে স্থানীয় সময় রবিবার বিক্ষোভ করেছে সার্বজনীন হিন্দু সম্প্রদায়। তাদের সঙ্গে সহমর্মিতা জানাতে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা ও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও সমালোচিত নাম মেন্দি সাফাদি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন নিউইয়র্ক ও নিউজার্সির বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু বিকাশ দত্ত, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক শীতাংশু গুহ, পূজা সমিতির চন্দন সেনগুপ্ত, বিষ্ণু গোপ, অমিত ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামল কর, সামু রুদ্র,  জ্যামাইকা হিন্দু কমিউনিটির নেতা প্রিয়তোষ দে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু বিকাশ দত্ত আগামী ১১ ডিসেম্বর রবিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহবান জানান।
মানবাধিকার নেতা শীতাংশু গুহ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের নির্যাতিত মাইনোরেটিদের সমস্যা নিরসনে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
সম্মিলিত পূজা পুনর্মিলনীর আহ্বায়ক ভজন সরকার বলেন, আমরা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিচার চাই। নেতৃবৃন্দ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ, দোষীদের শাস্তি দাবি করেন।
সমাবেশে সমাপনী বক্তব্যে জাস্টিস ফর হিন্দুজের সভাপতি ভিনসেন্ট ব্রুনো তার বক্তব্যে আজীবন হিন্দুদের স্বার্থরক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সম্পাদক সুবীর বর্মন, মনি সাহা, প্রবীর রায়, অজিত সাহা, শিখা সাহা, ঝুমা সেন, পূর্ণা তালুকদার, গৌতম সেন, রূপক আচার্য, ভজন রায়, প্রিয়তোষ সাহা, ডা. পুজা সাহানি, সহদেব তালুকদার, সমর রায়, প্রদীপ সেন, তপন সুত্রধর, শুভ রায়, বিজয় কৃষ্ণ পাল ও ইরা পাল।

সমাবেশ শেষ হবার পর ইসরায়েলের আলোচিত নেতা সেন্টার ফর ইন্টান্যাশানাল ডেমোক্র্যেসির  প্রেসিডেন্ট মেন্দি সাফাদি এসে উপস্থিত হন। তিনি বাংলাদেশে চলমান নির্যাতনের নিন্দা জানান।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV