Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

না ফেরার দেশে চলে গেলেন বাংলা ভাষার বরেণ্য আবৃত্তিকার মুক্তিযোদ্ধা কাজী আরিফ

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: April 29, 2017 | 10:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলা ভাষার বরেণ্য আবৃত্তিকার, মুক্তিযোদ্ধা স্থপতি কাজী আরিফ আর নেই (ইন্নালিল্লাহ ..রারেউন)। নিউইয়র্ক সময় ২৯ শে এপ্রিল শনিবার দুপুর ১২: ৫৫ মিনিটে সবাইকে কাদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুর খবর জানতে পেরে নিউইয়র্কের সাংষ্কৃতিক কর্মীরা বেদনা ভারাক্রান্ত হয়ে ছুটে যান হাসপাতালে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবৃত্তি শিল্পী কাজী আরিফ নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হার্ডের একটি বাল্ব নষ্ট এবং একটি গুরুত্ব পূর্ণ আর্টারীও সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। গত ২৫ এপ্রিল মঙ্গলবার তার ভাল্ব পুনঃস্থাপন এবং আর্টারীতে বাইপাস সার্জারী সম্পন্ন হয়। সফল অফারেশনের পর কাজী আরিফ চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষনে ছিলেন।

১৯৫২ সালের ৩১শে অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন কাজী আরিফ। কিন্তু বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। এখানেই তার পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য এসব কিছুরই হাতে খড়ি। তিনি একাধারে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিকার, লেখক ও মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন। এর পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাও চালিয়ে যান। গত বছর মার্চ মাসে আবৃত্তি চর্চায় বিশেষ অবদানের জন্য ‘কাজী সব্যসাচী পুরস্কার’ অর্জন করেন কাজী আরিফ। একই মঞ্চে কলকাতার বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও এ সম্মাননা পান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV