Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিইইয়র্কের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় দ্রুত অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: March 27, 2020 | 12:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : নিইইয়র্কের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় দ্রুত অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি। লুইজিয়ানা রাজ্য কর্তৃপক্ষ ভাইরাসের স্রোত মোকাবেলায় ট্রাকে লাগানো ভেন্টিলেটার আর অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করে রেখেছে। কারণ রাজ্যটিতে বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। লুইজিয়ানায় যুক্তরাষ্ট্রের মধ্যে মাথাপিছু করোনাভাইরাস রোগী সর্বোচ্চ। সব মিলিয়ে রাজ্যে রোগীর সংখ্যা ১৮০০ এর বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী বেড়িছে ৪ শতাধিক। এ পর্যন্ত মারা গেছেন ৭৪ জন। এই অবস্থাতেও রাজ্যটির একটি চার্চ ১৮০০ ভক্ত নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে যোগ দিতে ২০০টির বেশ বাস রাজ্যের বিভিন্ন স্থান থেকে ভক্তদের নিয়ে আসে। এই ঘটনার পর শুরু হয়েছে বড় ধরনের সমালোচনা।

লুইজিয়ানার গভর্নর বলেছেন, রাজ্যটির বর্তমান অবস্থা স্পেন আর ইতালির প্রাথমিক অবস্থার মতোই। ২ দিন আগে গভর্নরের অনুরোধের প্রেক্ষিতে মার্কিণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজ্যটিতে কেন্দ্রীয় জরুরি অবস্থা জারি করেছেন। শুধু নিউ অরলিন্সেই রোগীর সংখ্যা ৮২৭। যা নিউইয়র্কের পর কোনও মার্কিন শহরে সর্বোচ্চ। নিউ অরলিন্স শহরই হতে পারে পরবর্তী মহামারি কেন্দ্রবিন্দু। নিউ ইয়র্ক টাইমস, ওয়ানগো, মিপিলিয়া

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ