নিইউয়র্কে কন্যা সন্তানের মা হলেন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী রুমানা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মডেল ও অভিনেত্রী রুমানা কন্যা সন্তানের মা হলেন। নিউইয়র্কের স্থানীয় সময় ২২শে অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুমানা। মেয়ের নাম রাখা হয়েছে আভাঙ্কা রহমান। রুমানার এটাই প্রথম সন্তান। ডা. দীপক নন্দা ও তার টিমের তত্ত্বাবধানে রুমানার প্রথম সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে। প্রথমবারের মতো মা হয়ে ভীষণ আনন্দিত এ অভিনেত্রী। তিনি বলেন, নারী জীবনের পূর্ণতার স্বাদ পেলাম মা হওয়ার মধ্যদিয়ে। ভীষণ খুশী তিনি। বলেন, আমার চেয়ে আরো বেশি খুশি হয়েছেন আমার স্বামী, তার পরিবার ও আমার মা। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা তিনি আমাকে সুস্থ, সুন্দর একটি কন্যা উপহার দিয়েছেন। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। মেয়ে আভাঙ্কার নামটি রেখেছেন রুমানার স্বামী এলেন রহমান। যার অর্থ শক্তিশালী। রুমানার স্বামী এলান রহমান তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
২০১৫ সালের ৭ই আগস্ট রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এটি রুমানার তৃতীয় বিয়ে, এলিনের দ্বিতীয় বিয়ে। এর আগে, রুমানা প্রথম বিয়ে করেন উপস্থাপক আনজাম মাসুদকে। সেই বিয়ে বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর তিনি সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। প্রসঙ্গত, রুমানা মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন রুমানা। সর্বশেষ রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ২০১৪ সালে অভিনয় করেন ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে তিনি। এরপর আর সিনেমা কিংবা নাটকে অভিনয় করতে দেখা যায়নি তাকে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK