নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আজ ৭ মার্চ শনিবার দিবাগত রাতে সময় পরিবর্তন হয়ে যাবে। কাল ৮ মার্চ রোববার ভোর ২টায় ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে ভোর তিনটায় সেট করতে হবে। ফলে রোববার সূর্যোদয় এক ঘন্টা দেরিতে হবে, সূর্যাস্তও হবে এক ঘন্টা দেরিতে।
আজ শনিবার নিউইয়র্ক সময় ইফতার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে হবে, আর কাল রোববার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে। এদিকে আজ শনিবার সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৯ মিনিটে হলেও, কাল রোববার সেহরির শেষ সময় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।
এদিকে সময় পরিবর্তন হয়ে যাওয়ায়, আগামীকাল থেকে রোববার নিউইয়র্কে যখন দুপুর ১২টা, তখন বাংলাদেশে রোববার দিবাগত রাত ১০টা। অর্থাৎ নিউইয়র্ক ও আশেপাশের স্টেটগুলোর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হবে ১০ ঘন্টা। গত বছর নভেম্বরে যে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে সেট করা হয়েছিল, তা আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে। বিকেলে দিনের আলো পাওয়া যাবে এক ঘন্টা বেশি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের