নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় নতুন রেস্টুরেন্ট ‘দ্য পোর্ট অব পেরি পেরি’র গ্র্যান্ড ওপেনিং হয়েছে। ২২ আগস্ট শনিবার অ্যাস্টোরিয়ার ৩১ তম স্ট্রিটে রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির মানুষজন।
উদ্যোক্তারা জানান, পর্তুগিজ ফ্লেভারে তৈরি গ্রিলড খাবারের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে ‘দ্য পোর্ট অব পেরি পেরি’। রেস্টুরেন্টটির অন্যতম আকর্ষণ ফ্লেম-গ্রিলড চিকেন। বিশেষ মসলা ও সস দিয়ে চিকেন ম্যারিনেট করার পর গ্রিলে রান্না করে গরম ও তাজা অবস্থায় পরিবেশন করা হয়। খাবারে ব্যবহার করা হয় বিশেষ পেরি পেরি সস, যার অন্যতম উপাদান বার্ডস আই মরিচ। এ ছাড়া মেনুতে রয়েছে রাইচ, বিফ রিবস, ল্যাম্ব চপসহ বিভিন্ন পদ। রাইচের সঙ্গে কর্নসহ বিভিন্ন সাইড ডিশের ব্যবস্থাও রয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী খাবারের পরিবেশনের লক্ষ্য থেকেই পর্তুগিজ খাবারের এই রেস্টুরেন্ট চেইনের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে পরিবেশিত সব খাবারই হালাল। পর্তুগিজ খাবারের স্বাদকে কেন্দ্র করে তৈরি মেনুতে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের গ্রিলড খাবারের পাশাপাশি রয়েছে আরও নানা পদ।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ এবং আমেরিকার বিভিন্ন কমিউনিটির অতিথিরা অংশ নেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
কর্তৃপক্ষ জানায়, রেস্টুরেন্টটি সপ্তাহের সাত দিনই খোলা থাকবে এবং মধ্যরাত পর্যন্ত খাবার অর্ডারের সুযোগ রয়েছে। সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবার গ্রহণের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অর্ডার করা যাবে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের