Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওজনপার্কে আবারো দুর্বৃত্তের হামলায় বাংলাদেশী আহত

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: February 12, 2020 | 11:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ওজনপার্কে আবারো রক্তাক্ত হলেন বাংলাদেশী শাহাব উদ্দীন (৭২) নামের আরেক বাংলাদেশী। গত ৯ ফেব্রুয়ারী রোববার বেলা ১১ থেকে ১১.২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। এতে শাহাব উদ্দীন গুরুতর আহত হয়েছেন তাকে জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে কয়েক মাসের ব্যবধানে ওজনপার্ক এলাকায় একাধিক হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। বাংলাদেশীদের ওপর একের পর এক এমন ঘটনায় উদ্বীগ্ন প্রবাসী বাংলাদেশীরা। খবর ইউএনএ’র।

সাম্প্রতিককালে নিউইয়র্কে প্রায়ই দুর্বৃত্তের হামলার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। এতে হতাহতের ঘটনা ঘটছে। কয়েক বছর অগে ওজনপার্কে পৃথক পৃথক ঘটনায় তথা দূর্বৃত্তের হামলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নজমুল ইসলাম, ইমাম আকুঞ্জী ও তার সহযোগি মারা যান। গত বছর আরো এক বাংলাদেশী হামলার শিকারে মারা যায়। এছাড়াও অতীতে মিজানুর রহমান নামে বাংলাদেশী ফটো সাংবাদিক নিহত ছাড়াও আরো বেশ কয়েকজন বাংলাদেশী হতাহত হন। একের পর এক এ ধরণের ঘটনা বন্ধে প্রবাসীরা আইন-শৃংখলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবী করেছেন।

জানা গেছে, ঘটনার সময় শাহাব উদ্দীন বাসার দিকে ফিরছিলেন। এসময় দু’জন দূর্বৃত্ত আকস্মিক তার ওপর চড়াও হয় এবং ‘মুসলিম’ বলে কিল-ঘুঁষি মারতে থাকে। দূর্বৃত্তরা তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাদের আঘাতে শাহাব উদ্দীনের ‘নাক চোখ এবং মাথার সামনের’ অংশ গুরুতর জখম হয়। পরে পুলিশ এবং ওজন-পার্ক সিভিলিয়ান পেট্রোল-সিটি লাইনের সহযোগিতায় তাকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশী অধ্যুষিত ওজন-পার্কের গ্লান্ডমোর এন্ড পিটকিন এভিনিউর মাঝে ৭৬ স্ট্রীট এলাকায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনাকে স্থানীয় বাংলাদেশীরা ‘হেইট ক্রাইম’ হিসেবে দেখছেন। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সন্তান শাহাব উদ্দীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অভিবাসী এবং ওজনপার্কে বসবাস করছেন। ঘটনার খবরে ওজনপার্কে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটিতে ক্ষোভ আর হাতাশা প্রকাশ পেয়েছে।

এদিকে শাবাহ উদ্দীনের উপর হামলার ঘটনার বিষয়ে ‘ওজন-পার্ক সিভিলিয়ান পোট্রেল’। নিজেদের অফিসিয়াল ফেসবুকে একটি সচেতনতামূলক পোস্ট দিয়ে হামলাকারীকে খুঁজে বের করে দ্রুত গ্রেফতারে কাজ করছে এনওয়াইপিডি। এতে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছে সিভিলিয়ান পেট্রোল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV