Monday, 5 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে ‘খলিল বিরিয়ানি হাউস’র নতুন শাখা উদ্বোধন New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদ্‌যাপনে নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখার উদ্বোধন বাংলাদেশ সোসাইটি’র নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলন: আর্থিক হিসাব, বাংলাদেশ সেন্টার, ভবনের ভায়োলেশন ও ফিউনারেল ফান্ড নিয়ে ব্যাখ্যা নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক বন্ধ, এখন শুধু ডেবিট ও ক্রেডিট কার্ড আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন: ‘রাজনৈতিক তোষামোদী মিডিয়া গ্রহণযোগ্যতা হারায়’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা: বর্তমান কমিটির কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু : সরকারি চাকরির আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগে এক ছাদের নিচে সহায়তা
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওজনপার্কে ‘খলিল বিরিয়ানি হাউস’র নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: October 5, 2026 | 12:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সাফল্যের পর এবার ওজনপার্কে নতুন শাখা চালু করেছে বাংলাদেশি খাবারের জনপ্রিয় প্রতিষ্ঠান ‘খলিল বিরিয়ানি হাউস’। গত ২ অক্টোবর ব্রুকলিনের ২৭৮৮ পিটকিন অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্কলার ড. রুহুল আমিন। পরে প্রতিষ্ঠানের ডিরেক্টর জাহেদ আহমেদ, মোহাম্মদ তোফায়েল আহমেদ ও শেফ খলিলুর রহমান অতিথি এবং কমিউনিটি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অতিথি ও গ্রাহকেরা এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন দেশীয় খাবারের স্বাদ নেন এবং নতুন শাখার পরিবেশ ও সেবা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

উদ্যোক্তারা জানান, ওজনপার্ক ও আশপাশের এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। স্থানীয় বাসিন্দাদের দেশীয় খাবারের চাহিদা এবং ক্রমবর্ধমান গ্রাহকসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন শাখা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা বলেন, নতুন শাখায় হালাল, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত বাংলাদেশি খাবার পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খাবারের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ন রাখার পাশাপাশি গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

উদ্যোক্তারা আরও বলেন, শুধু বাংলাদেশি কমিউনিটি নয়, নিউইয়র্কের অন্যান্য কমিউনিটির মানুষের কাছেও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পৌঁছে দিতে তারা আগ্রহী। নিউইয়র্কের বহুজাতিক খাদ্যসংস্কৃতিতে বাংলাদেশি খাবারের পরিচিতি আরও বিস্তৃত করতে নতুন শাখাটি ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এ রেষ্টুরেন্টটিতে ফ্রি ডেলিভারীর ব্যবস্থা রয়েছে। শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়।

স্থানীয় প্রবাসীরাও নতুন শাখা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ওজনপার্ক ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি দেশীয় খাবার উপভোগের নতুন একটি সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে খাবারের মান, স্বাদ ও সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, শেফ খলিলুর রহমানের প্রতিষ্ঠিত ‘খলিল বিরিয়ানি’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি খাবারের একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় ঐতিহ্যবাহী বাংলাদেশি বিরিয়ানির পাশাপাশি তেহারি, বিভিন্ন ধরনের মাংস, মাছ, সবজি, কাবাব, সমুচাসহ নানা দেশীয় খাবার পরিবেশন করা হয়। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির মধ্যেও এসব খাবারের জনপ্রিয়তা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ