Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওজোনপার্কে ফোবানা ও মার্ক হোম কেয়ার এর কবিড -১৯ ও এন্টিবডি টেস্ট সম্পন্ন, ব্রঙ্কসে ১৬ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: July 11, 2020 | 2:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে প্যান্ডামিক শুরুর পর থেকে এখনো পর্যন্ত ফোবানার ধারাবাহিক কমিউনিটি তথা মানব সেবার কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ১০ ই জুলাই নিউইয়র্কের ওজোন পার্কে ফোবানা আয়োজিত ও মার্ক হোম কেয়ার এর সার্বিক সহযোগিতায় প্রচন্ড ঝড় তুফান উপেক্ষা করে অনুষ্ঠিত হয়ে গেলো চতুর্থ কবিড -১৯ ও এন্টিবডি টেস্ট। এই ইভেন্ট এ আরো সহযোগিতায় ছিলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), লায়ন্স, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি ও অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (AAA FOUNDATION)। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিনের ১২ টায় শুরু হয়ে বিকেল ৭ টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকে। দিনের ৩টার দিকে প্রচন্ড ঝড় তুফান শুরু হলে বাইরে স্থাপিত ট্যান্ট ভেঙে গেলে বাকী কার্যক্রম ইঞ্জিনিয়ার মাহফুজুল হক এর সহযোগী প্রতিষ্ঠান কুইন্স এডাল্ট ডে কেয়ার সেন্টার এ পরিচালিত হয়। ফোবানার ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার, নির্বাহী সেক্রেটারি কাজী আজম, কনভেনশন মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ এই ইভেন্ট এর সার্বিক তত্ত্বাবধান এ ছিলেন। মার্ক হোম কেয়ার এর পক্ষে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, সিনিয়র কর্মকর্তা ইয়াসির খান জিমি, মোহাম্মদ কামাল, শেখ আব্বাস উদ্দিন আহমেদ সহ আরো অনেক কর্মকর্তা ইভেন্টটি সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন।

বাপার পক্ষে ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিক, সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, লায়ন্স এর পক্ষে ক্লাব সেক্রেটারি আহসান হাবিব, জালালাবাদ সমিতির সাবেক সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোস্যাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ করিম, কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মোঃ সবুজ, খালেক আখন্দ, আহসান উল্লাহ বাচ্চু, মোহাম্মদ মুরসালীন, কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, জি এস বাড়ী মিলাদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইভেন্টকে সাফল্যমন্ডিত করেন। যদিও আবহাওয়া ছিল বিরূপ তারপর ও প্রায় আড়াই শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেন। মোহাম্মদ মুরসালীন বিরানি পরিবেশন করে দুপুরে সবাইকে আপ্যায়ন করেন।

ফোবানা ও সেনসাস:

ফোবানা তাদের জ্যামাইকার ইভেন্ট থেকে সেনসাস কর্তৃপক্ষের সাথে যৌথ ভাবে সেনসাস এর কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে। ওজোন পার্ক ইভেন্ট এ ফোবানা ও সেনসাস কর্তৃপক্ষ যৌথ ভাবে বিপুল সংখ্যক মানুষ কে সেনসাসের ফর্ম ফিল আপ করান যা আমাদের কমুনিটির জন্য খুবই উপকারী।


পরবর্তী ইভেন্ট:
ফোবানার নেতৃত্বে ও মার্ক হোম কেয়ার এর সার্বিক সহযোগিতায় আগামী ১৬ ই জুলাই বৃহস্পতিবার ব্রঙ্কস এ পরবর্তী ইভেন্ট কবিড -১৯ ও এন্টিবডি টেস্ট অনুষ্ঠিত হবে। ২১৮১ স্টার্লিং এভিনিউ, কর্নার : স্টার্লিং এভিনিউ ও ক্যাসল হিল এভিনিউ. সকলে আমন্ত্রিত। ফোবানা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার, সেক্রেটারি কাজী আজম, কনভেনর শাহ নেওয়াজ, মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ এই প্রচন্ড বৈরি আবহাওয়ার মধ্যেও এই ইভেন্ট কে সফল করার জন্য ওজোন পার্কবাসী ও সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে মার্ক হোম কেয়ার, তাদের সকল কর্মকর্তা বিশেষ করে ইয়াসির খান জিমিকে তাদের অব্যাহত সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। রেজাল্ট এর জন্য এক সপ্তাহ পর ৭১৮-৮৫১-৩০০০ এই নাম্বার এ বিকেল ৫টা থেকে রাত ১১ টার মধ্যে কল করলে রেজাল্ট পাওয়া যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV