নিউইয়র্কের কুইন্সে চাইল্ড এবিউজের ঘটনায় গ্রেফতার ইমাম জামিনে মুক্ত, সুষ্ঠু তদন্তের দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে দুই শিশুর প্রতি যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়া ইমাম তাজুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। আদালত ২৫ হাজার ডলার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। ঘটনাটি তদন্ত করছে এনওয়াইপিডির কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড।
এদিকে বিলাল মসজিদের এ ইমামের বিরুদ্ধে এমন অভিযোগ ও গ্রেফতারের ঘটনায় স্থানীয় বাংলাদেশি ও মুসলিম কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী এবং অভিযুক্ত উভয় পরিবারই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার চান।
স্থানীয় কমিউনিটি নেতারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর, তাই সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি।
পুলিশ জানায়, তাজুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পরে তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে আদালত ২৫ হাজার ডলার বন্ডে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে ভুক্তভোগী শিশুদের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কুইন্সের একটি মসজিদ সংশ্লিষ্ট ঘটনায় শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে বিচারক শর্তসাপেক্ষে তাকে জামিন প্রদান করেন।
এদিকে, বৃহস্পতিবার তাজুল ইসলাম জামিন পেয়ে পরদিন শুক্রবার যথানিয়মে বিলাল মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, ঘটনাটি ভুল বোঝাবুঝি হতে পারে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান তারা।
মসজিদ কমিটি আরও জানায়, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাইল্ড এবিউজ প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিগগিরই অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে একটি কাউন্সিলিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। মুসল্লিদেরও ওই কাউন্সিলিংয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion