Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কুইন্সে ডিস্ট্রিক্ট লিডার পদ প্রার্থী ইশতেহাক চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: March 11, 2020 | 11:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের কুইন্সে বিশেষ নির্বাচন ২৪ মার্চ মংগলবার। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বরো প্রেসিডেন্ট নির্বাচন করবেন কুইন্সে বসবাসরত দলের রেজিস্ট্রার ভোটাররা। অন্য দুইজন প্রার্থীর সাথে নির্বাচন করছেন আলোচিত এক সাবেক পুলিশ কর্মকর্তা এন্থনী ম্যারিন্ডা (Anthony Miranda)। পুলিশের অধিকার আদায়ে এন্থনী মিরান্ডা এক ঐতিহাসিক নাম। তাঁর কারনেই মাইনরিটি পুলিশের অধিকার প্রতিষ্টিত হয়েছে নিউইয়র্কে। মজুরী বৈষম্য অবসানে আইনগত লড়াইয়ের মাধ্যমে তিনি বিজয়ী হয়েছিলেন।
স্পেশাল এ নির্বাচনে ডেমোক্রেট দলের বরো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এর পর আগামী ২৩ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন। নির্বাচিত হবেন দলের বেশ কিছু নেতা। ডেমোক্রেটিক পার্টির জন্য, কমিউনিটির জন্য এসব নির্বাচিত অফিসিয়ালরা খুবই গুরুত্বপূর্ণ।
আশার কথা, প্রথমবারের মতো বেশ কিছু বাংলাদেশী নতুন প্রজন্ম  বাংলাদেশী আমেরিকার মুলধারার এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এন্থনী ম্যারিন্ডার সাথে কুইন্সের নির্বাচনী জেলা-২৪ (রিচমন্ড হিল/সাউথ ওজন পার্ক, ব্রায়ারউড/জামাইকা/ফ্রেশমেডো/বেলরোজ মেনর/বে সাইড/লিটল নেক/ফ্লোরাল পার্ক/গ্লেন ওয়াক/) এলাকায় ডেমোক্রেটিক দলের ডিস্ট্রিক্ট লিডার পদে নির্বাচন করছেন ইশতেহাক চৌধুরী। ডিস্ট্রিক্ট লিডার পদটি নির্বাচিত পদ এবং দলের মাঠ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। ডিস্ট্রিক্ট লিডার ছাড়াও দলের জুডিশিয়াল ডেলিকেট পদেও তিনি প্রার্থী হচ্ছেন।  
প্রার্থী ইশতেহাক চৌধুরী মাত্র ১৫ বছরে পারিবারিক অভিবাসনে আমেরিকায় আসেন। ১৯৯২ সালে জামাইকার হিলক্রেস্ট স্কুল থেকে আমেরিকার জীবন শুরু। জ্যামাইকা এলাকার খাঁটি সন্তান, প্রযুক্তিবিদ ইশতেহাক চৌধুরী জামাইকা হাসপাতালের প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনা পর্যায়ে এখন কর্মরত এক পেশাজীবী।
সিলেট থেকে আমেরিকায় আসা বিশাল অভিবাসী পরিবারের সদস্য ইশতেহাক। কুইন্স সহ নিউইয়র্ক, নিউজার্সির মুলধারার চাকুরী, রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে এ পরিবারের সদস্যরা নানাভাবে জড়িত।
ইশতেহাক চৌধুরী ছাত্রাবস্থায় রোটারী ক্লাবের কিশোর সংগঠন ইন্টারেক্ট ক্লাব দিয়ে তাঁর সমাজকর্ম শুরু করেন। ‘প্রগ্রামস’ নামের এনজিও’তে পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করেন। নিরাপদ পানীয় জল, সেনিটেশন, দুর্গত স্বজনদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা তাঁর।  পেশাগত জীবনের পাশাপাশি স্বেচ্ছাসেবা ছাড়াও ওরগান ডোনার নেটওয়ার্কের মতো জরুরী সেবা কার্যক্রমের সাথে জড়িত।
নির্বাচনে ইশতেহাক চৌধুরী বলছেন, কুইন্সের জামাইকায় বাংলাদেশী কমিউনিটি গত চার দশকে অনেক বেড়েছে। ২৫ বছর আগে স্কুলে হামলার শিকার হয়েছিলাম। আজও এ এলাকায় স্বদেশীরা হামলার শিকার হন। প্রাণ ঝরে। রক্তে লাল হয় কমিউনিটির বসতবাড়ির সংলগ্ন সড়কপথ। নিরাপদ কমিউনিটি আমরা গড়ে তুলতে পারিনি।
 তিনি বলেন, শিক্ষা, বাসস্থান সমস্যা, জন নিরাপত্ত্বা, পরিবেশ সহ নানা বিষয়ে কমিউনিটি এখনো বঞ্চনার শিকার। পারিবারিক মূল্যবোধ এবং নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে আমাদের বহুজাতিক এ সমাজে দ্রুত মাথা তুলে দাঁড়াতে হবে। নিজেকে জাহির করা নয়, মূলধারা রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নেয়ার মধ্য দিয়েই এ  লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে ইশতেহাক মনে করেন।
প্রথাগত রাজনৈতিক নেতাদের বাইরে নীরবে কমিউনিটির জন্য কাজ করার যোগ্যতা ও প্রত্যয় আছে – এমন লোকদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বলে তিনি বলেন।
ডিস্ট্রিক্ট লিডার পদের প্রার্থি ইশতেহাক চৌধুরী বলেন, আমেরিকায় আমাদের অভিবাসীদের এখন তৃতীয় প্রজন্ম চলছে। নিউইয়র্কে আমরা অনেক আগেই একটি দৃশ্যমান কমিউনিটি হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছি। কর্ম যোগ্যতায় আমাদের এ এগিয়ে যাওয়ার পেছনে নীরবে কাজ করা প্রবাসীদের ভূমিকাই বেশী। এরমধ্যে অনেকটাই দেরী হয়ে গেছে। এ দেশের সুযোগ সুবিধা গ্রহণ করতে, নিজেদের ভীতকে আর শক্ত করতে আমাদের রাজনৈতিক কাঠামোতে নিজেদের আর বেশী সম্পৃক্ত করতে হবে।
ইশতেহাক চৌধুরী বলেন, ভোটার তালিকাভুক্তি করতে হবে, ভোট কেন্দ্রে নিজে যেতে হবে এবং অন্যদেরও নিয়ে যেতে হবে। নিজে ভোট দেবেন। স্বজন, পরিজন, প্রতিবেশীদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। তিনি বলেন, এ আমাদের এগিয়ে যাওয়ার লড়াই। অস্থিত্বের এ লড়াইকে গুরুত্ব দেয়ার জন্য বিনম্র আবেদন জানিয়েছেন প্রযুক্তিবিদ এবং আমেরিকায় বেড়ে উঠা বাংলাদেশী প্রজন্মের প্রার্থি ইশতেহাক চৌধুরী। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV