নিউইয়র্কের খ্যাতনামা পোশাক প্রস্তুতকারি হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর বাংলাদেশি মনিকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের খ্যাতনামা পোশাক প্রস্তুতকারি ‘হাইলি হাম্বেল’র ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর হলেন বাংলাদেশি-আমেরিকান মনিকা হক। এ উপলক্ষে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সম্প্রতি জমকালো একটি অনুষ্ঠান হয়। ওয়েস্টচেস্টার ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা জো করবালিস এই গ্র্যান্ড পার্টির আয়োজন করেন। আর এই অনুষ্ঠানের প্রডিউসার ছিলেন মার্ক ডি আলউইস।
হাইলি হাম্বেলের প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার লুকনার ডোম্পিয়ারে অফিসিয়ালি ঘোষণা করেন, চলতি ডিসেম্বর থেকে আগামী কয়েক বছর সুপার মডেল মনিকা হকই থাকবেন হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর। আর এই আনুষ্ঠানিক পর্ব পরিচালনা করেন জো করবালিস। বৃহত্তর ঢাকা জেলার সূর্যনগরের মনিকা আমেরিকায় এসেছেন ২০ বছর আগে। এর আগে লন্ডনে বার্মিংহাম কলেজে পড়াশোনা করেন। এখানে ‘উইমেন্স কমিউনিটি এ্যাম্পাওয়ারমেন্ট’ নামক একটি নন-প্রফিট সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আছেন ৩ বছরের বেশি সময় ধরে। পিডিবির অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার আজিজুল হকের কন্যা মনিকা। এনআরবি নিউজ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity