নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরে ‘সোনার টয়লেট’ সবার জন্য উন্মুক্ত, ব্যবহার খরচ এক পেনি
নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘর দেখতে যাওয়া দর্শনার্থীরা এখন থেকে এক পেনি খরচ করে ব্যবহার করতে পারবেন খাঁটি সোনার একটি টয়লেট সিট। এই টয়লেট সিটটি গুগেনহাইম জাদুঘরের পাবলিক টয়লেটগুলোর একটিতে বসানো হয়েছে। বৃহস্পতিবার বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য।
জাদুঘরের একটি ইউনি-সেক্স টয়লেট অর্থাৎ নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারে এমন একটি শৌচাগারে রয়েছে সেটি। ইতালির চিত্রশিল্পী ও ভাস্কর মরিজিও ক্যাতেলান ১৮ ক্যারেট স্বর্ণের এই টয়লেট সিটের নির্মাতা, যা অন্য সাধারণ টয়লেটের মতই ব্যবহার করা যাবে। টয়লেটের নাম দেওয়া হয়েছে ‘অ্যামেরিকা’।
দশনার্থীরা ইচ্ছে করলে ব্যবহার করবেন, কিংবা চাইলে কেবল দেখেও আসতে পারবেন এই শিল্পকর্ম। নিজের শিল্প সম্পর্কে মরিজিও ক্যাতেলান বলেছেন, এটি আসলে অর্থনৈতিক অসমতার প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ বলছে, এই শিল্পকর্ম আমাদের মনে করিয়ে দেয়, মানবজীবনের কিছু বাস্তবতা থেকে কখনো চাইলেও পালানো যায় না। ক্যাতেলানের এই শিল্পকর্মকে অনেকে ১৯১৭ সালে মার্সেল দ্যুশাম্পের ‘ফাউন্টেইন’ নামের প্রস্রাবখানার ভাস্কর্যের সঙ্গে তুলনা করছেন।
মিলান-ভিত্তিক শিল্পী ক্যাতেলান তার প্ররোচণামূলক ভাস্কর্যের জন্য খ্যাত। তার উল্লেখযোগ্য কাজের একটি ‘লা নোনা ওরা’-তে দেখা যায় উল্কার আঘাতে পোপ দ্বিতীয় জন পল মাটিতে পড়ে আছেন। বিবিসি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল