Sunday, 13 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও স্মরণসভা নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’ ফ্যাশন হাউসের গ্র্যান্ড ওপেনিং BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী মাহফিল ও মুবারক র‌্যালি নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’: প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বের ৬৩ দেশে প্রবাসীদের দোরগোড়ায় বাংলাদেশের কনস্যুলার সেবা Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মাষ্টমী উপলক্ষে পূজা কমিটির নানা আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’ ফ্যাশন হাউসের গ্র্যান্ড ওপেনিং

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: September 12, 2026 | 1:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ফ্যাশন প্রতিষ্ঠান ‘শপিং উইথ সাবরিনা’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ প্লাজায় উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাবরিনা অতিথি ও উপস্থিত শুভানুধ্যায়ীদের স্বাগত জানান। এ সময় তিনি ‘শপিং উইথ সাবরিনা’র ব্যবসায়িক লক্ষ্য, সেবার মান এবং গ্রাহকদের জন্য একটি আস্থাশীল ও মানসম্মত শপিং অভিজ্ঞতা নিশ্চিত করার প্রত্যয়ের কথা তুলে ধরেন।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ সেলের আয়োজন করা হয়। এতে ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার রাখা হয়। উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী মোজাম্মেল হক। তিনি ব্যবসায় সততা, ন্যায়নীতি ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাবরিনা বলেন, ‘শপিং উইথ সাবরিনা’ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদে একটি নির্ভরযোগ্য ফ্যাশন ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে চায়। তিনি নতুন প্রতিষ্ঠানটির পথচলায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় অবস্থিত প্রতিষ্ঠানটি নিউইয়র্কের বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির ক্রেতাদের জন্য ফ্যাশনপণ্য ও সংশ্লিষ্ট সামগ্রী কেনাকাটার নতুন একটি ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত বিশেষ সেল পরবর্তী সময়েও ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

যোগাযোগ: ‘শপিং উইথ সাবরিনা’, ৩৭-১৫, ৭৩ স্ট্রিট, ১ম তলা, স্যুইট # ১০৬, বাংলাদেশ প্লাজা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফোন: ৩৩২-২০৭-৬৮৯৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ