Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদের লাইফ মেম্বার হলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: October 1, 2019 | 4:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের পক্ষ হতে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ২৯শে সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব এক দোয়া মাহফিলের পর নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদ’র লাইফ মেম্বার করা হয়েছে। দোয়া মাহফিলে তাঁর রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ই সেপ্টেম্বর রবিবার যুক্তরাষ্ট্র বিএনপির এক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয় । মিলন মেলার অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ দোয়া মাহফিলে উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ ও মুসল্লিদের সামনে মিলন মেলার হিসাব নিকাশ উপস্থাপন করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মসজিদের লাইফ মেম্বারের জন্য প্রস্তাব করেন। উক্ত মিলন মেলার আয় ব্যয়ের হিসাব নিকাশের পর হিসাবের উদ্বৃত্ত নগদ অর্থ এক হাজার ডলার যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতাদের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে মসজিদের লাইফ মেম্বার করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভুঁইয়া, সাবেক যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, আনোয়ারুল ইসলাম, আজাদ বাকির, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও ঢাকা জেলা বিএনপির সদস্য বাসেত রহমান, ঢাকা মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমেদ মিলন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ, ব্রুকলীন বিএনপির সভাপতি জাহাঙ্গীর সরওয়ার্দী, মাওলানা আবুল কালাম, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি বি এম বাদশাহ, জাতীয়তাবাদী ফোরামের নাসিম আহমেদ, এটিএম হেলাল, মোতাহার হোসেন, আমিনুর ইসলাম, মো: কামরুজ্জামান, সিদ্দিকুর রহমান ডিউক, যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাইদুল ইসলাম মহিদ, মনির আহমেদ, সোহাগ আফসার প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ