Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জম জম গ্রীল

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: November 14, 2020 | 11:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হালাল গ্রীল আইটেম নিয়ে এলো জম জম গ্রীল।জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এর ওপর ও ৭৩ স্ট্রিটের সন্নিকটে ২৭ অক্টোবর চালু হয় এ রেস্টুরেন্টটি। জম জমের পার্টনার হিসেবে রয়েছেন জহিরুল হক, মো. ইউসুফ, মো. আনোয়ার, মো. সোহেল, গোলাম মোর্শেদ ও মো. তোফায়েল আহমেদ।
রেস্টুরেন্টের অন্যতম পার্টনার জহিরুল হক বলেন, আমাদের এ প্রতিষ্ঠানে ৬ জন পার্টনার রয়েছেন। আমরা প্রত্যেকেই এখানে বিনা পারিশ্রমিকে শ্রম দিচ্ছি। রেস্টুরেন্ট থেকে কোনো বেতন নেই না। সাইড বিজনেস রয়েছে আমাদের। অবসর সময়ে কমিউনিটিকে সার্ভিস দেওয়ার লক্ষ্যেই এ রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠানটি শুরুর প্রধান উদ্দেশ্য হচ্ছে কমিউিনিটিকে সার্ভ করা। যার কারণে কম দামে উন্নতমানের খাবার কমিউনিটির ভাই-বোনদের দিতে পারছি।
জহিরুল হক বলেন, জম জম গ্রীলের ৬ জন মালিকের মধ্যে ৩ জনেরই নিউইয়র্ক সিটির ৫ স্টার হোটেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফুড সেফটি ট্রেইনিং রয়েছে। সেখানে সেফ হিসেবে কাজ করছেন আশিকুর রহমান ৩০ বছরের অভিজ্ঞতা নিয়ে। তিনি আগে বাংলাদেশে পূর্বানী হোটেলের শেফ ছিলেন। মধ্যপ্রাচ্যেও শেফ হিসেবে কাজ করেছেন ৩০ বছর। জ্যাকসন হাইটস এলাকায় আমরাই একমাত্র শতভাগ গ্রীল আইটেম কাস্টমারদের সরবরাহ করছি। ম্যানহাটানে একটি ডিশ ২৫-৩০ ডলারে বিক্রি করে। আমরা এখানে এ ধরনের একটি ডিশ ১৫-১৭ ডলারে দিচ্ছি।
জম জম গ্রীলের অন্যতম পার্টনার মো. সোহেল বলেন, আমরা বাংলাদেশি বংশোদ্ভূত ইয়ং জেনারেশনকে আকৃষ্ট করতে ‘হালাল টাকোস’ ও ‘হালাল ফিলি চিজ স্টিক’ খাবারের মেন্যুতে রেখেছি। এ ধরনের খাবারের জন্য এখন আর আমাদের ছেলে-মেয়েদের আমেরিকান রেস্টুরেন্টে যেতে হবে না। সোহেল আরও বলেন, জম জম নামের সাথে একটা ন্যাচারাল গ্ল্যামার রয়েছে। এ থিমটাকে মাথায় রেখে রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে।
জম জম গ্রীলের জনপ্রিয় মেন্যুতে রয়েছে ফিলি চিজস্টিক সমোসা, জম জম স্পেশাল টাকোস, ফালাফেল, অল এবাউট হিউমাস পিঠা, মেডিটারিনিয়েন কুইনোয়া সালাদ ও বিফ মেজবানি। এছাড়াও রয়েছে শেফ স্পেশাল বিভিন্ন রকমের বিরিয়ানি ও জম জম স্পেশাল কারি।
জহিরুল হক বলেন, প্রতিষ্ঠানটি শুরুর প্রধান উদ্দেশ্য হচ্ছে কমিউিনিটিকে সার্ভ করা। যার জন্যই ওয়ার্কিং পাটনাররা কোন বেতন নেব না। কম মূল্যে ফ্রেশ, হালাল ও স্বাস্থ্যসম্মত খাবার এখানে পাবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV