Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাঃ বর্নালী হাসানের চেম্বার উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: January 7, 2022 | 10:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক:: নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে কমিউনিটি জনপ্রিয় চিকিৎসক ডাক্তার বর্নালী হাসানের উদ্বোধন করা হয়েছে। ৭ জানুয়ারি শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের খামার বাড়ির দ্বিতীয় তলায় এফিসিয়েন্ট মেডিকেল কেয়ার নামে মহিলা চিকিৎসক বর্নালী হাসান ও ডেন্টাল চিকিসক মাহফুজুল হাসানের চেম্বার উদ্ভোধন হয়েছে। সপ্তাহে ৬ দিনই খোলা থাকবে এই চেম্বার। ডাক্তার বর্নালী হাসান দীর্ঘদিন ধরে জ্যামাইকা হিলসাইড ও সানিসাইডে নিয়মিত রোগী দেখেন। জ্যাকসন হাইটস, উডসাইড ও এলমহাষ্টের বাংলাদেশীদের চিকিসা সেবা দিতে এবার তিনি জ্যাকসন হাইটস শাখাটি চালু করেন। শুক্রবার মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এ শাখার কার্যক্রম চালু হয়েছে।

দোয়া ও মিলাদে অংশ নেন নিউইয়র্কে মোহাম্মদীয়া ইসলামিক সেন্টারের খতিব ইমাম কাজী কাইয়ুম, জেবিবিএ নেতা গিয়াস আহমেদ, তারেক হাসান খান, কর্নফুলী ট্রাভেলের সিইও মোহাম্মদ হারুন, টেক্স স্পেশালিষ্ট পিয়ার আহমেদ, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, মুক্তচিন্তা’র সম্পাদক ফরিদ আলম, ডাক্তার বর্নালী হাসান, ডাক্তার মাহফুজুল হাসানসহ কমিউনিটি নেতৃবৃন্দ।

বাংলাদেশ ডক্টর এসোসিয়েশন নিউইয়র্ক’ (বিএমএ)’র ইয়াং পিজিশিয়ান সেক্রেটারি ডাক্তার বর্নালী হাসান বলেন, আমি দীর্ঘদিন যাবত কমিউনিটির চিকিৎসা সেবা দিয়ে আসছি। জ্যাকসন হাইটস এলাকার বাংলাদেশীদের অনুরোধে এখানে কার্যক্রম শুরু করেছি। নারী চিকিসক হিসেবে প্রবাসী বাংলাদেশী মা বোনদের সেবা দিচ্ছি। সকলের সহযোগিতায় আমাদের সেবা কার্যক্রম আরো এগিয়ে যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ