Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের টাইম স্কয়ারে ‘হামলার চেষ্টা’র অভিযোগে বাংলাদেশি আশিকুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: June 7, 2019 | 9:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের টাইম স্কয়ারে ‘হামলার চেষ্টা’র অভিযোগে বাংলাদেশি তরুণ আশিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে । দ্য নিউইয়র্ক টাইমস।

পুলিশ বলছে, আশিকুল আলম (২২) যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। কুইন্সের জ্যাকসন হাইটসে বসবাস করেন। পুলিশ এখনই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের সাথে যোগসাজশের কোনো অভিযোগ আনছে না। আদালতে নেয়ার পর সেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, আশিকুলের ওপর অনেক দিন ধরেই নজর রাখা হচ্ছিলো। পরিকল্পিতভাবেই বাহিনীর ছদ্মবেশী এজেন্টরা তার সাথে সম্পর্ক গড়ে তোলে। আশিক এই এজেন্টদের একজনের কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা করছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এফবিআই ও নিউইয়র্ক পুলিশ যৌথভাবে আশিকুলকে গ্রেপ্তার করে। তবে এফবিআই এ ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ। এমনকি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের ব্রুকলিন কার্যালয়ের মুখপাত্রও এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

ম্যানহাটনে অবস্থিত টাইম স্কয়ারে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০১৭ সালে সেখানে পাইপ বোমা হামলায় হয়। বিস্ফোরণে হামলাকারী আকায়েদ উল্লাহ গুরুতর আহত হয়েছিলো—পুলিশ যাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক বলে দাবি করে। ওই বছরের মে মাসে টাইমস স্কয়ারে এক ব্যক্তি গাড়ি তুলে দেন। এতে ১৮ বছরের এক তরুণী নিহত ও অন্তত ২০ জন আহত হন। এর আগে ২০১০ সালে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ প্রতিরোধ করে আইন শৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় ফয়সাল শেহজাদ নামের এক ব্যক্তিকে কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। দুবাই পালানোর চেষ্টা করছিলেন ওই ব্যক্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV