নিউইয়র্কের সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবীণ সাংবাদিক, নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক পরিচয়’র সম্পাদক ও প্রকাশক নাজমুল আহসান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতালে ৪দিন চিকিৎসা শেষে মঙ্গলবার (২৪ মার্চ) অপরাহ্নে তিনি তার কুইন্সের কিই গার্ডেনের অ্যাপাটমেন্ট বাসায় ফিরেছেন। শারীরিকভাবে তিনি অনেক ভালো অনুভব করছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। খবর ইউএনএ’র।
পরিচয়’র সম্পাদক নাজমুল আহসান গেলো সপ্তাহে তার পেটে সমস্যা অনুভব করলে গত ২০ মার্চ শুক্রবার ঈদের দিন সকালে ম্যানহাটানের লিনেক্স হিল হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তার পেটে সার্জারী করতে হয়। সার্জারীর পর থেকেই তার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছিলো এবং চিকিৎসকের পরামর্শে হাসপাতালেই অবস্থান করছিলেন।
জনাব নাজমুল আহসান তার অসুস্থতায় যারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion