Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ববি তারেক লার্লিং সেন্টারের অসামান্য সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: April 1, 2014 | 10:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : এবছরের এসএটি পরীক্ষায় নিউইয়র্কের ববি তারেক লার্লিং সেন্টার অসামান্য সাফল্য অর্জন করেছে। বিশেষ সাফল্যে আনন্দের বন্যা বইছে সাফল্য অর্জনকারী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে। অনেকে পরিচিতজনের মধ্যে মিষ্টি বিতরণ করছেন। এসএটি পরীক্ষা হয় গত ১ মার্চ। এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ২৭ মার্চ বৃহস্পতিবার। এ পরীক্ষায় অংশ নেয় হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা। প্রতি বছরই এ পরীক্ষায় বাংলাদেশী বংশোদ্ভূতরা অসাধারণ সাফল্য দেখিয়ে আসছে।

ববি তারেক লার্লিং সেন্টারের প্রেসিডেন্ট কলম্বিয়া ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট খোকন উদ্দিন ববি বলেন, গত ১ মার্চ অনুষ্ঠিত SAT পরীক্ষায় তার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা আশাতীত সাফল্য অর্জন করেছে। ববি তারেক লার্লিং সেন্টার থেকে এবছর ৩২ জন ছাত্র-ছাত্রী SAT পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৮ জন ছাত্র-ছাত্রী ২৩১০ নম্বর থেকে ১৮১০ নম্বর পাওয়ার কৃতিত্ব অর্জন করে। ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি তার সেন্টারের এবারের ব্যাপক সাফলে সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদেরকে অভিনন্দন জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি বলেন, এসএটি প্রোগ্রামে সাফল্য অর্জনকারী ছাত্র-ছাত্রীরা সেরা কলেজে ভর্তির যোগ্যতা অর্জনে সক্ষম হবে ইনশাল্লাহ।
ববি জানান, ভালো শিক্ষাপ্র্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিতে হলে এসএটিতে অবশ্যই ভালো স্কোর থাকতে হয়।
তিনি জানান, চলতি শিক্ষা বর্ষে 11th Grade-এ অধ্যয়নরত প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে স্পেশাল শিক্ষা নিয়ে এসএটিতে ভালো স্কোর করতে পারে এজন্য তার প্রতিষ্ঠানে বিশেষ এসএটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্কে বিশিষ্ট শিক্ষাবিদ কলম্বিয়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি ও তার পরিবারের স্বপ্নের প্রতিষ্ঠান এই ববি তারেক লার্লিং সেন্টার । নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট ববির মেজর ছিলো এপ্লাইড ম্যাথ ও বায়ো মেডিকেল, মাইনর ছিলো পিজিক্স। তিনি জানান, কলম্বিয়ায় অধ্যয়নকালীন যোগ দেন মহান শিক্ষকতায় পেশায়। ছাত্রাবস্থায়ই টিচার হিসাবে সুখ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। শিক্ষকতার পাশাপাশি ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি গড়ে তোলেন তার স্বপ্নের ববি তারেক লার্লিং সেন্টার । এ সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও’র দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি। আর এ সেন্টারটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন তার বাবা মো: আকতার হোসেন, মা রাহেলা বেগম হচ্ছেন অন্যতম ডাইরেক্টর। ছোট ভাই মো: তারেক হোসেন এ প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট।
ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি জানান, প্রথমে খুব ছোট করে শুরু করেছিলেন এই ববি তারেক লার্লিং সেন্টার। ২০১০ সালে যাত্রা শুরু করেন মাত্র ৫ জন ছাত্র নিয়ে। আজ যাওয়া-আসার মধ্য দিয়ে গড়ে তিন শতাধিক ছাত্র-ছাত্রী পড়ছে ববি তারেক লার্লিং সেন্টারে।
প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি জানান, এখানে আফটার স্কুল প্রোগ্রাম, এসএটি, এসিটি, আইএসইই, রসায়ন, গণিত, এপি ইউএস হিস্টোরি, এসএটি বায়োলজিসহ সকল ক্ষেত্রেই আমারা সর্বাধিক প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি ছাড়াও স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্র্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়।
সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকেন। প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি নিজেই তত্ত্বাবধান করেন প্রতিটি ক্লাসের, পাশাপাশি নিজেও নেন ক্লাস।
প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি বলেন, অল্প দিনেই অভিভাবকদের কাছে যে সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত। ছাত্র-ছাত্রীদের স্থান সঙ্কুলান না হওয়ায় এখন কলেবর বৃদ্ধি করতে হয়েছে। ইতোমধ্যে তিন ফ্যামিলি হাউসের একটি বাড়িও ক্রয় করা হয়েছে। ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি জানান, ইতোমধ্যে আমার এই প্রতিষ্ঠান থেকে কোচিং শেষ করে অনেক ছেলে-মেয়ে সিটির স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। শ শ ছাত্র-ছাত্রী এসএটিতে ভালো স্কোর করে টপ টিয়ারের কলেজে ভর্তি হয়েছে। অনেক ছাত্র-ছাত্রী ক্লাসে ভালো গ্রেড পেয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করেছে।
ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি বলেন, আমার এখানে যে মানের টিউটরিয়াল করা হয় ঠিক একই মানের বিদেশী টিউটরিয়ালের চেয়ে ফি অনেক কম।
তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তাদের দুর্বলতা ও সেরা অংশটুকু চিহ্নিত করে সে আলোকে স্বতন্ত্র প্রোগ্রাম তৈরী করি।
ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি জানান, ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইঞ্জিনিয়ার খোকন উদ্দিন ববি তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ৭৬-০১ রোজভেল্ট এভিনিউ জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৭১৮-৫৬৫-০১০০, ৯১৭-৭৭৫-৪৫৪৯, ৬৪৬-৬০০-২৪৭১, ৬৪৬-৫০৮-১৯১০।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV