Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাফেলো বাংলা সম্পাদক নিয়াজ মাখদুমের মা হাফেজা আসমা খাতুনের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: January 28, 2025 | 9:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক এমপি হাফেজা আসমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাংলাদেশ সময় গত ২০ জানুয়ারী, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং বাফেলো থেকে প্রকাশিত ‘বাফেলো বাংলা’ সম্পাদক নিয়াজ মাখদুমের মা। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, মরহুমা হাফেজা খাতুন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন বেগম খালেদা জিয়ার সরকারের সময় জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।
এদিকে প্রেসক্লাব সদস্য নিয়াজ মাখদুমের মা হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং বিশেষ দোয়া করা হয়েছে। রোববার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত ক্লাবের সভায় সভাপতিত্ব করেন সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিন মজুমদার। সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ।
অপরদিকে সাংবাদিক নিয়াজ মাখদুমের মায়ের ইন্তেকালে বাংলার পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আবু তাহের ও সৈয়দ ইলিয়াস খসরু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার, প্রেসক্লাবের সাবেক সাবেক সহ সভাপতি হাবিব রহমান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ