নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলা মেলা রোববার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের পার্ডি স্টিটে আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রুশ ফিশার বাংলা মেলা। বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগ এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এবং বাংলাদেশি আমেরিরান ন্যাশনাল ডেমক্রেটিক সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ বাংলা মেলা। এটি সংগঠনের ৬ষ্ট পথ মেলা। বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন এই পথমেলাকে সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিন দুপুরে পথমেলার উদ্বোধন করবেন আইনজীবি মোহাম্মদ এন মজুমদার।
পথমেলাকে সফল করতে বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের কার্যকরী কমিটির সিনিয়ার সদস্য মোহাম্মদ জে মোল্লা সানীকে আহবায়ক, বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর চৌধুরী জগলুল ও বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের অন্যতম ডাইরেক্টর এ ইসলাম মামুনকে যুগ্ম আহবায়ক এবং বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদি মিন্টুকে সদস্য সচিব, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাধারণ সম্পাদক শামীম আহমদ, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল এর নূর উদ্দীনকে যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশি আমেরিরান কালচারাল এসোসিয়েশন এর সহ সভাপতি মোশাহিদ চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে ১০১ সদস্য বিশিষ্ট একটি সর্বজনীন পথমেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আয়োজক সংগঠনের পক্ষ থেকে সহ সভাপতি জাকির আহমদকে আহবায়ক ও কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেলকে সদস্য সচিব করে অর্থ উপ কমিটি, সহ সভাপতি লোকমান হোসেন লুকুকে আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীমকে সদস্য সচিব করে অভ্যর্থনা উপ কমিটি, সহ সভাপতি আবুল খায়ের আকন্দকে আহবায়ক ও ক্রীড়া ও চিত্র বিনোদন সম্পাদক শাহ কামাল উদ্দীনকে সদস্য সচিব করে সাংস্কৃতিক উপ কমিটি, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীকে আহবায়ক ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হান্নানকে সদস্য সচিব করে স্টল উপ কমিটি, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক কবি মাকসুদা আহমদকে আহবায়ক ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজীকে সদস্য সচিব করে ম্যাগাজিন উপ কমিটি এবং সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ফয়ছল আহমদকে আহবায়ক এবং প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদকে সদস্য সচিব করে একটি প্রচার ও স্বেচ্ছাসেবক উপ কমিটি গঠন করা হয়েছে ।
পথমেলা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও মোহনা নামের একটি সংকলন প্রকাশিত হবে। পথমেলায় সঙ্গীত পরিবেশন করবেন রিজিয়া পারভীন, বাউল কালা মিয়া, শাহ মাহবুব, কৃষ্না তিথি, রানো নেওয়াজ,শারমিন তানিয়া প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’