Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে মেগা কনসার্ট, পারর্ফম শেষে মৌসুমী-ওমর সানিকে খলিল বিরিয়ানীর আপ্যায়ন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: July 5, 2019 | 8:10 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1424901607650585/

https://www.youtube.com/watch?v=tRYcmMohyeI

https://www.youtube.com/watch?v=snWcdcweuXc

https://www.youtube.com/watch?v=qtjGUkmkG24

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের  ব্রঙ্কসে গোল্ডেন প্যালেসে গত মঙ্গলবার আয়োজন করা হয়েছিল মেগা কনসার্টের। ফুলকলি ফাউন্ডেশন নিউইয়র্ক এ কনসার্টের আয়োজন করে। কনসার্টে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় নায়ক নায়িকা জুটি ওমর সানি ও মৌসুমী পারর্ফম করেন। অতিথি দম্পতি মৌসুমি-ওমর সানি দর্শকদের উদ্দেশ্যে প্রিয় গানের সঙ্গে অভিনয় করে দেখিয়েছেন। অনেক প্রবাসী বাংলাদেশি মৌসুমী ও ওমর সানিকে পেয়ে উচ্ছ্বসিত হন। কেউ কেউ তাদের পাশে দাঁড়াতে, হাত মেলাতে এবং সেলফি তুলতে ব্যাকুল ছিলেন। ভুলেননি নায়ক-নায়িকার সঙ্গে ছবি তুলে নিজেদের ফেইসবুকের ওয়ালে দিতেও।

অনুষ্ঠানে সংগীতশিল্পী রানো নেওয়াজ, শারমিন তানিয়া সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উপস্থাপনা করেন মেগা কনসার্টের গ্র্যান্ড স্পন্সর মোহাম্মদ এন মজুমদার ও প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি।

ফুলকলি ফাউন্ডেশনের কর্ণধার ও মেগা কনসার্টের আয়োজক বেলাল আহমেদ ছাড়াও বক্তব্য রাখেন মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, এনওআই ইন্স্যুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানীর কর্ণধার খলিলুর রহমান, সিপিএ আহাদ আলী, রেক্সোনা মজুমদার, ডা. নাহিদ খান, মামুন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মৌসুমি, ওমর সানি ও শাহ নেওয়াজের হাতে মজুমদার ফাউন্ডেশনের ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ব্যাপক দর্শক উপস্থিতি সামাল দিয়ে গিয়ে আয়োজকদের হিমশিত খেতে হয়।

বেবি নাজনীন মেগা কনসার্টে পারফর্ম করার কথা থাকলেও তিনি ছিলেন অনুপস্থিত।

কনসার্ট শেষে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে খলিল বিরিয়ানীর মজাদার খাবার দিয়ে মৌসুমী-ওমর সানিকে আপ্যায়ন করা হয়। তারা খাবারের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ