নিউইয়র্কের ব্রঙ্কসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ইমাম মুহিবুর নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছেন ৭৫ বছর বয়সী বাংলাদেশি মো. মুহিবুর রহমান। তিনি ব্রঙ্কসের টার্নবুল এভিনিউ-এর ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারে ইমামতি করতেন। ইতিপূর্বে তিনি দীর্ঘদিন পার্কচেস্টার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।
২৫ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন ইমাম মুহিবুর রহমান। এসময় টার্নবুল এভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিট-এর ওপরে একটি বেপোরোয়া প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সিটিতে ২৫ মাইল বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও প্রাইভেট কারটির গতিবেগ ছিলো অন্তত: ৪০মাইল। ফলে চলন্ত গাড়ির ধাক্কায় ইমাম মুহিবুর রহমান ৪০/৫০ ফুট দূরত্বে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসার চলমান তদন্তের উদ্ধৃতি দিয়ে জানান, ২৭ বছর বয়েসী ভিক্টর র্যামোস নেশায় বুঁদ হয়ে গাড়িটি চালাচ্ছিলেন। ভিক্টর র্যামোসকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। তার ড্রাইভিং লাইসেন্স আগেই সাসপেন্ড করা হয় বল্গাহীন ড্রাইভিংয়ের জন্য এবং তার বিরুদ্ধে অপরাধের ৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় ব্রঙ্কসের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইমাম মুহিবুর রহমানের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে। তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন বলে জানা গেছে। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন।
এদিকে নিহত ইমাম মুহিবুর রহমানের নামাজে জানাযা ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ এশা পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তার মরদেহ বুধবার নিউজার্সির মুসলিম কবরস্থানে দাফন করা হয়। ইউএনএ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes