নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। শনিবার রাতে স্টার্লিং বাংলাবাজার এর বাংলাদেশ ম্যুরালের সামনে যুক্তরাষ্ট্র সম্মিলিত মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আয়োজনে এবং হৃদয়ে বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করা হয় আলোচনা সভার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও বাঙালি চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রহমান বাদশা, মূলধারার রাজনীতিক এন মজুমদার, যুবলীগ নেতা জামাল হোসাইন, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, কমুউনিটি এক্টিভিষ্ট সিরাজ উদ্দিন সোহাগ, বাসির খান, জাসদ নেতা নুরে আলম জিকু, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত আলী, নুরুল আহিয়া, আব্দুর রউফ, শাহাদাত হোসেন, কমুউনিটি এক্টিভিস্ট ডা: মিতা চৌধুরী, সেচ্ছাসেবক লীগ নেতা এইচ এম ইকবাল, মাসুক মিয়া, হৃদয়ে বাংলাদেশের সাধারন সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শারমিন তানিয়া, দপ্তর সম্পাদক মার্গারেট মল্লিক প্রমুখ।

পরে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া।
ঐতিহাসিক ৭ই মার্চের ঐহিহাসিক ভাষনের গুরুত্ব নিয়ে বক্তারা বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত: ৭ই মার্চ রেসকোর্স ময়দানে মুক্তিযুদ্ধের ঘোষনা দিয়েছিলন। বঙ্গবন্ধুর যুগান্তকারি সে ভাষণ বাঙ্গালী জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং