Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রুকলিন থেকে বাংলাদেশি যুবক সাইফুল নিখোঁজ

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: May 25, 2019 | 6:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিন থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স ২৮ বছর। সে ৯৬ লিন্ডেন স্ট্রীট, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২২১ ঠিকানায় তার মা-বাবা, ভাই-বোনের সাথে বসববাস করেন। তারা দুই ভাই, তিন বোন। গত ১৭ মে শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ। তার দেশের বাড়ী নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার জুনতপুর গ্রামে। খবর ইউএনএ’র।
নিখোঁজ সাইফুল ইসলামের বড় ভাই সোহেল মোহাম্মদ ভূইয়া মঙ্গলবার রাতে জানান, ঘটনার দিন ১৭ মে শুক্রবার দুপুরে সে (সাইফুল ইসলাম) বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আর বাসায় ফিরেনি। এব্যাপারে স্থানীয় ৮৩ পুলিশ প্রিসিঙ্কটে রিপোর্ট করা হয়েছে। ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি সে যুক্তরাষ্ট্রের অভিবাসী হিসেবে আসার পর থেকেই ব্রুকলিনে বসবাস করছিলেন। স্বল্পভাষী সাইফুল নিখোঁজ হওয়ার সময় টি শার্ট, প্যান্ট আর জ্যাকেট পড়া ছিলেন। তার সন্ধান পেলে ৯৪১-৩২৮-২৮৯৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু নিখোঁজ সাইফুল ইসলামের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ