Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কের লং আইল্যান্ডে মুনার শিক্ষা বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: May 6, 2026 | 3:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দ্বীনি কাজ সম্প্রসারণে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর কুরআন-হাদিসের জ্ঞানার্জনের দিকে বিশেষ নজর রাখার তাগিদ দিয়েছেন মুনা লং আইল্যান্ড চ্যাপ্টার আয়োজিত শিক্ষা বৈঠকে আলোচকবৃন্দ। গত ৩ মে রবিবার নিউইয়র্কে লং আইল্যান্ডের শেল্টাররক ইসলামিক সেন্টারে শিক্ষা বৈঠক এ তাগিদ করেন। চ্যাপ্টার সভাপতি আফজালুর নুর মুনের সভাপতিত্বে বৈঠক পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়েজ মোহাম্মদ জিয়াউদ্দিন। বিষয় ভিত্তিক আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নূরুজ্জামান, ডা: সাইদুর রহমান চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, মজলিশে শুরার সদস্য ও নাহারের চেয়ারম্যান ডা: আতাউল হক ওসমানী, নিউইয়র্ক নর্থ জোন সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, বিশিস্ট ব্যবসায়ী আবুল হোসেন। উপস্থিত ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান।
আলোচকবৃন্দ বলেন, পরস্পর ভ্রাতৃত্ববন্ধন ও ইসলামের মৌলিক সৌন্দর্য্যকে তুলে ধরা প্রত্যেকটা ঈমানদারের নৈতিক দায়িত্ব। বর্তমান সমাজে দ্বীনি কাজ সম্প্রসারণে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর কুরআন-হাদিসের জ্ঞানার্জনের বিকল্প নেই। লং আইল্যান্ডে দাওয়াতে দ্বীনের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করা সময়ের দাবী উল্লেখ করে তারা বলেন, সমাজের প্রত্যেক শ্রেণীর লোকদের সাথে মিশে প্রমাণ করতে হবে আমরা দায়ী ইল্লাল্লাহের কাজ করছি। সমাজের চাহিদা কি তা চিহিৃত করে সমাধানের চেষ্টা করতে হবে। প্রতিবেশীর সাথে রাখতে হবে সুসর্ম্পক, আর এটাই ইসলামের নৈতিক শিক্ষা। ইসলামী আন্দোলনের কাজকে অভিষ্ট লক্ষ্যে পৌছঁতে হলে নৈতিক চরিত্র ও ঐক্যের শক্তি অর্জন করতে হবে। কোন অবস্থাতে দ্বীনি পরিবেশকে নষ্ট করা যাবেনা। সমাজের প্রত্যেক স্তরের লোকদের নিকট দরদ মন নিয়ে দাওয়াত দিতে হবে। সকল শ্রেণীর লোকদের কাছে ইসলামের সুমহান বাণী তুলে ধরার গুরুত্বারোপ বক্তারা বলেন “যেখানে মুসলমান সেখানে হালাকাহ্”। আর এটাই দুনিয়া ও আখেরাতে সফলতার অন্যতম মাধ্যম। মুমিনদের গুণাবলী তুলে ধরে তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে কারীমের বিভিন্ন স্থানে মু’মিন, মুনাফিক, কাফিরদের পরিচয় ও গুণাবলীর বর্ণনা দিয়েছে। এই তিনটি শ্রেণীর নামে স্বতন্ত্রভাবে তিনটি সূরাও নাযিল করেছেন। আর সূরায়ে ফুরকানের সর্বশেষ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তায়ালা মু’মিনের বিশেষ গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং এ সকল গুণে গুণবান মু’মনিদেরকে ‘ইবাদুর রহমান’ বা আল্লাহর খাস বান্দা বলে আখ্যা দিয়েছেন। বিপুল সংখ্যক ভাই ও বোনদের উপস্থিতিতে চ্যাপ্টার ও সাব-চ্যাপ্টারে দায়িত্বশীল পরিবর্তন আনা হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ