Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্কের হান্টার কলেজে কীনোট স্পিকার বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: April 29, 2026 | 12:25 PM

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক : নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিখ্যাত হান্টার কলেজের পার্পল হক বার্ষিক ভোজসভায় কীনোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ উবায়েদ মুহিত। গত ২৭শে এপ্রিল সোমবার বিকেলে ম্যানহাটনের হান্টার কলেজের ফ্যাকাল্টি ডাইনিং রুমের ৮ম তলায় আয়োজিত বার্ষিক পার্পল হক ভোজসভায় ক্লিনিক্যাল শিক্ষার্থীদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা বিষয়ে মূল বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রঙ্কসের আইনস্টাইন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ উবায়েদ মুহিত।
বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার হাবিবপুর গ্রামের পাঠান বাড়ী নিবাসী মোঃ আব্দুল মুহিত ও সৈয়দা রিনা বেগম দম্পতির জেষ্ঠ্য সন্তান ডাঃ উবায়েদ মুহিত নিউইয়র্কের ব্রঙ্কসে ১৯৯৪ সালের ১২ই জুন জন্মগ্রহণ করেন। তিনি ব্রঙ্কসের লিম্যান হাইস্কুলের পর ম্যানহাটনের হান্টার কলেজ গ্রাজুয়েশন এবং নিউইয়র্কের প্রসিদ্ধ এনওয়াইটি মেডিকেল কলেজ থেকে ২০২২ সালে চিকিৎসক হিসেবে সফলতার সাথে ডিগ্রি অর্জন করেন।বর্তমানে ব্রঙ্কসের বিখ্যাত আইনস্টাইন হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
ডাঃ উবায়েদ মুহিত হান্টার কলেজে বাংলাদেশেী বংশোদ্ভূত ডাক্তার হিসেবে কলেজের পার্পল হক বার্ষিক ভোজসভায় কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন।
ডাঃ উবায়েদ মুহিতের সফলতায় তার পিতা ব্রঙ্কসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুল মুহিত সকলের নিকট দোয়া কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।তিনি মনে করেন তার ছেলের এই সম্মান শুধু তার পরিবারের জন্য নয় বরং সকল বাংলাদেশী সমাজের সকলের জন্য গৌরব নিয়ে এসেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV